পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট চুরির বিরুদ্ধে, এসআইআর বাতিল ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ফের মাঠে নামছে বিরোধী জোট ইন্ডিয়া। দেশজুড়ে বৃহৎতর আন্দোলনে নামছেন রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবরা। কিছুদিন আগেই ১ নভেম্বরে দিল্লির রামলীলা ময়দানে এসআইআর বাতিল ও জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে মিছিলের আয়োজন করেছিল ইন্ডিয়া জোট। সেই মিছিলে ব্যাপক সাড়া পেয়েছিলেন রাহুল-মমতারা। পরে রামলীলা ময়দানে জনসভাতেও ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। সেই কারণেই এই তিনটি ইস্যুকে সামনে রেখে ফের পথে নামছে ইন্ডিয়া। আগামী দুমাস একাধিক জনসভা ও মিছিল করার কথা রয়েছে বিরোধী শিবিরের। তার মধ্যে তিনটি সভার তারিখ চূড়ান্ত করে ফেলেছেন তাঁরা। এমনটাই সূত্রের খবর।

আগামী ১২ ডিসেম্বর মধ্যপ্রদেশের ভোপাল ও ১৯ ডিসেম্বর গুজরাতের আহমেদাবাদে মিছিল ও জনসভা করার কথা রয়েছে ইন্ডিয়া জোটের। তারপরে ইংরেজি নতুন বছর অর্থাৎ ২০২৭ সালের ১৫ জানুয়ারি কলকাতাতে জনসভা করার কথা রয়েছে মমতা-রাহুল-অখিলেশদের। সূত্রের খবর, উত্তরপ্রদেশে সপা ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হলেই লখনউ-তে বড় জনসভা করবেন ইন্ডিয়া জোটের নেতা-নেত্রীরা। আগামী বছর উত্তরপ্রদেশ, পঞ্জাব সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে ভোট চুরি, এসআইআর বাতিল ও জ্ঞানেশের অপসারণের দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে বিরোধী শিবির ইন্ডিয়া।

আরও পডুন: জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

সূত্রের খবর, বিরোধী শিবির চাইছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই তাঁরা আগামী কয়েকমাস আন্দোলন ও জনসভা করতে। তারপরে ফের রাজধানী দিল্লিতে বৃহৎ আকারে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। যদিও সমস্ত কর্মসূচি নিয়ে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে ইন্ডিয়া শিবির সূত্রে জানা গিয়েছে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL

জোড়াফুল প্রতীকের শুনানিতে মমতার বাজি অভিষেক-কল্যাণ-মহুয়া