ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের বাজারে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Vivo X500 লঞ্চ করেছে Vivo। বৃহস্পতিবার(২৬ নভেম্বর)এক বিশেষ ইভেন্টে এই সিরিজের তিনটি নতুন মডেল Vivo X500, Vivo X500 Pro এবং Vivo X500 Pro Maxউন্মোচন করা হয়েছে। শক্তিশালী ২-ন্যানোমিটার প্রসেসরের মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট, জেইস ক্যামেরা লেন্স এবং বিশাল ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসা এই ফোনগুলো আগামী ৩ ডিসেম্বর থেকে অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ভিভোর অফিশিয়াল ওয়েবসাইটে বিক্রি শুরু হবে।

দাম ও অফার

ভিভো এক্স ৫০০ ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম  ১,১৯,৯৯৯ টাকা(রঙ: এমবার রেড ও টাইটানিয়াম ব্ল্যাক)।ভিভো এক্স ৫০০ প্রো ১২ জিবি + ২৫৬ জিবি  ভ্যারিয়েন্টের দাম  ১,৪৯,৯৯৯ টাকা (রঙ: অ্যাপেক্স অরেঞ্জ ও ইটারনাল ব্ল্যাক)। ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স: এর ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,৬৪,৯৯৯ টাকা এবং ১২ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,৭৯,৯৯৯ টাকা। এছাড়া এই মডেলের স্পেশাল ফটোগ্রাফি কিট ভ্যারিয়েন্টের (১২ জিবি + ৫১২ জিবি) দাম রাখা হয়েছে ২,২৯,৯৯৯ টাকা।আলাদাভাবে ভিভো ইমেজিং কিট ১১,৯৯৯ টাকায় এবং ২০০ মিমি ও ৪০০ মিমি জেইস টেলিফটো এক্সটেন্ডার লেন্স যথাক্রমে ১৫,৯৯৯ ও ২৭,৯৯৯ টাকায় কেনা যাবে।

ফিচার ও স্পেসিফিকেশন

প্রো ম্যাক্স মডেলে রয়েছে ৬.৮৫-ইঞ্চির ২কে (2K) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৫০০০ নিটস। অন্যদিকে, প্রো মডেলে রয়েছে ৬.৩৬-ইঞ্চির ১.৫কে (1.5K) অ্যামোলেড ডিসপ্লে।দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে ২-ন্যানোমিটার প্রযুক্তির অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো (MediaTek Dimensity 9600 Pro) চিপসেট। ফোনগুলো চলবে অ্যান্ড্রয়েড ১৭ (Android 17) ভিত্তিক অরিজিনওএস ৭ অপারেটিং সিস্টেমে।ফটোগ্রাফির জন্য উভয় ফোনেই জেইস-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রো ম্যাক্স মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্সের পাশাপাশি থাকছে শক্তিশালী ২০০ মেগাপিক্সেল জেইস এপিও (APO) টেলিফটো ক্যামেরা। প্রো মডেলে টেলিফটো লেন্সটি ৬৪ মেগাপিক্সেলের। সেলফির জন্য দুটি ফোনেই ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।প্রো ম্যাক্স মডেলে ৭,৮০০ এমএএইচ (mAh) এবং প্রো মডেলে ৬,৫১০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৯০ ওয়াট তারযুক্ত (Wired) এবং ৪০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির