Copa America: ভেনেজুয়েলাকে হারিয়ে ইতিহাস গড়ে শেষ চারে কানাডা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি কোপা আমেরিকায় একের পর এক অঘটন ঘটেই চলেছে। শুক্রবার ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছে গেল কানাডা। সেমিতে লিওনেল মেসিদের আর্জেন্টিনার মুখোমুখি হবেন জ্যাকব শেফেলবার্গরা। উল্লেখ্য, কোপার গ্রুপ লিগে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরেছিল কানাডা।

শুক্রবার টিঅ্যান্ড টি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে দুই দল। আক্রমণ আর প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ১৩ মিনিটের মাথায় জোনাথন ডেভিডের ক্রস থেকে দুর্দান্ত গোল করে কানাডাকে এগিয়ে দেন জ্যাকব শেফেলবার্গ।২৪ মিনিটে ফের গোলের সুযোগ পেয়েছিল কানাডা। কিন্তু দুর্বল শট মেরে সুযোগ হারান জ্যাকব। ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমোকে একা পেয়েও গোল করতে পারেননি ডেভিড। কানাডার লাগাতার আক্রমণে খানিকটা রক্ষণাত্মক হযে পড়েন ভেনেজুয়েলার রক্ষণ ভাগের খেলোয়াড়রা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান শেফেলবার্গরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য ঝাঁপায় ভেনেজুয়েলা। দলের আক্রমণের সময়ে অতি উ‍ৎসাহী হয়ে প্রায় মাঝ মাঠ পর্যন্ত চলে এসেছিলেন কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রিপাউ। আর সেই সুযোগে জন আর্মবুরুর কাছ থেকে বল পেয়ে প্রায় ৩৫ গজ দূর থেকে কানাডার গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল উড়িয়ে জাল কাঁপান ভেনেজুয়েলার সলোমন রন্ডন। দাঁড়িয়ে গোল দেখা চাড়া আর কিছু করার ছিল না ক্রিপাউয়ের। ম্যাচে সমতা ফেরার পরে দুই দলই গোলের জন্য ঝাঁপিয়েছিল। কিন্তু কাঙ্খিত লক্ষ্যপূরণ হয়নি। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। ৪-৩ গোলে জিতে সেষ চারে ওঠার ছাড়পত্র জোগাড় করে নেন শেফালবার্গরা।

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে