Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Copa America: টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উরুগুয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের পরে কোপা আমেরিকা কাপ জয়ও অধরা থেকে গেল সেলেসাওদের কাছে। শনিবার কোয়ার্টার ফাইনালে ১০ জনের উরুগুয়েকে হারাতে পারল না ব্রাজিল। উল্টে টাইব্রেকারে উরুগুয়ের কাছে ৪-২ গোলে বিদায় নিলেন এনজো ফার্নান্দেজরা। সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে।

লাসভেগাসে একদিকে ফর্মের তুঙ্গে থাকা উরুগুয়ে, অন্যদিকে নিজেদের সেরা ফর্ম খুঁজে ফেরা ব্রাজিলের জমজমাট ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকরা। কিন্তু লাতিন আমেরিকার ফুটবলের শৈল্পিক বিষয়টি ছিল অনুপস্থিত। বরং দুই দলই গা-জোয়ারি মেজাজে খেলতে শুরু করে। উল্টে ম্যাচে ফাউলের ছড়াছড়ি দেখা গেল। কার্ড জটিলতায় মাঠের বাইরে ছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন ১৭ বছর বয়সী তরুণ স্ট্রাইকার এন্ড্রিক ফেলিপ। কিন্তু তিনি সেভাবে নজর কাড়তে পারেননি। ১০ মিনিটের মাথায় উরুগুয়ের দারউইন নুনিয়েজ সুযোগ পেয়েছিলেন দলকে এগিয়ে দেওয়ার। কিন্তু বলে ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি তিনি। পরের মিনিটে কর্নার থেকে আসা বলে শট নিয়েচিলেন নিকোলাস ডে লা ক্রুস। তার ক্রস থেকে মাথিয়াস ওলিভেরা হেড করলেও সেটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়।৩৫ মিনিটে ফের দারুণ সুযোগ তৈরি করেছিল উরুগুয়ে। নাহিতান নন্দেজের ক্রস থেকে নুনেজের হেড পোস্টের সামান্য উপর দিয়ে চলে যায়। প্রতি আক্রমণে গিয়ে রাফিনহা একাই উরুগুয়ের ডি-বক্সে বল নিয়ে ঢোকেন। তবে গোলরক্ষককে পরাস্ত করে লক্ষ্যভেদ করতে পারেননি। প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় উরুগুয়ে। ৫৩ মিনিটেই পর পর দু’বার  গোল লক্ষ্য করে শট নেন নুনিয়েজরা। ৬৮ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লুকাস পাকেতার আক্রমণ ব্যর্থ করে দেয় উরুগুয়ের রক্ষণভাগ।৭২ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে বিশ্রি ফাউল করে লালকার্ড দেখেন নন্দেজ। ফলে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে।কিন্তু সেই সুবিধা নিতে পারেনি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধেও কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

কিন্তু পেনাল্টি শুটআউটে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি  ব্রাজিলের খেলোয়াড়রা। কার্যত স্নায়ুর চাপ নিতে পারেননি মিলিতাওরা। প্রথম তিন শটের মধ্যে দুটিই মিস করেন সেলেসাওরা। আর তাতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী