Copa America: পানামাকে গোলের মালা পরিয়ে সেমিতে কলম্বিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি কোপা আমেরিকায় দুরন্ত ছন্দে রয়েছে কলম্বিয়া। শনিবার কোয়ার্টার ফাইনালে পানামাকে গোলের মালা পরিয়ে শেষ চারে জায়গা করে নিল নেস্তর লোরাঞ্জোর শিষ্যরা। আর এদিন জয়ের ফলেই টানা ২৭ ম্যাচে অপরাজিত থাকার নজির গড়ল কলম্বিয়া। ২০২২ সালের বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে হারের পরে আর কোনও ম্যাচে পরাস্ত হয়নি।

পানামার বিপক্ষে এদিন শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে কলম্বিয়া। আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষের রক্ষণকে ছিন্নভিন্ন করে দেয়। সেই আক্রমণ সামলাতে নাস্তানাবুদ হয় পানামার রক্ষনভাগের খেলোয়াড়রা। ম্যাচের আট মিনিটেই পানামার জালে বল গলিয়ে দলকে এগিয়ে দেন কলম্বিয়ার করদোবার। ১৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন হামেস রদরিগেজ। এর পরে বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল কলম্বিয়া। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ৪১ মিনিটে হামেসের কাছ থেকে পাওয়া বলে পা ছুঁইয়ে ব্যবধান ৩-০ করেন লুইস দিয়েজ। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া।

দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার গতি অনেকটাই মন্থর হয়ে যায়। গোল খাওয়ার আশঙ্কায় রক্ষণকে মজবুত করে পানামা। উল্টোদিকে নিজেদের মধ্যে বেশি সংখ্যক পাস খেলে মাঝে মধ্যে আক্রমণে যায় কলম্বিয়া। সেমিফাইনালে ওঠা নিশ্চিত ধরে নিয়ে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে তুলে নেন কলম্বিয়া কোচ নেস্তর লোরাঞ্জো। ৭০ মিনিটে রিচার্ড রিয়োস পানামার রক্ষণভাগের খেলোয়াড়দের পরাস্ত করে জালে বল জড়িয়ে ব্যবধান ৪-০ করেন। সংযুক্তি সময়ের চার মিনিটে পেনাল্টি থেকে গোল করে পানামার কফিনে শেষ পেঁরেক পোঁতেন মিগুয়েল বোরজা।

গ্রামে নির্জন বাগান বাড়িতে বিলাসবহুল বিছানা ,ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও অঞ্চল প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ