বারুইপুরের বেগমপুর খালপাড়ের জঙ্গল থেকে পচা গলা দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বারুইপুর ও শান্তিপুর: দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা এলাকার বেগমপুরে খালপাড়ে জঙ্গলের মধ্যে মঙ্গলবার সকালে পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায় ৷ দেহের বেশীরভাগ অংশ এতটাই পচে গিয়েছে যে পুরুষ নাকি মহিলার দেহ তা বোঝা যাচ্ছে না বলে দাবি এলাকার বাসিন্দাদের ।এলাকার বাসিন্দারা সকালে কাজে যাচ্ছিলেন ৷ তারাই খালের পাশে জঙ্গল থেকে পচা গন্ধ পান ৷ সাথে সাথেই তারা স্থানীয় পঞ্চায়েত সদস্যাকে বিষয়টি জানান ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ বাইরে থেকে নিয়ে এসে এই নির্জন এলাকায় দেহ ফেলে কেউ গিয়েছে বলে অভিযোগ ৷ দেহের বেশীরভাগ অংশ পচে যাওয়ায় তা সনাক্তকরণেও সমস্যা হচ্ছে ৷

খবর পেয়ে বারুইপুর থানার(Baruipur P.S.) পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করার পাশাপাশি ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। অন্যদিকে,মোবাইলে গেম খেলা নিয়ে দুই নাবালকের বিবাদ, পরিবার চুপ করে গেলেও ফোন করে ডেকে এক নাবালককে বেধরক মারধর সাথে ধারালো অস্ত্রের কোপ এলাকার এক মুরগির মাংস বিক্রেতার। জানা গেছে,মোবাইলে গেম(Mobile Game) খেলা নিয়ে দুই নাবালকের বচসা। পরিবারের পক্ষ থেকে থেমে গেলেও প্রতিবেশী এক মাংসের দোকানদার ফোনে ডেকে নিয়ে এসে প্রথমে দুই চড় তারপর নাবালকের পেটে ধারালো চপার আঘাতের অভিযোগ।

ঘটনাটি নদীয়ার শান্তিপুর শহরের (Shantipur City)এক নম্বর ওয়ার্ডের পাবনা কলোনি অদ্বৈত সড়কের। গুরুতর জখম হওয়া ১৬ বছর বয়সী আকাশ দাসের বাবা প্রদীপ দাসের অভিযোগ, গত কয়েকদিন আগে ওই এলাকার বিপুল মন্ডলের ছেলে প্রীতম মন্ডল এর সাথে মোবাইলে গেম খেলা নিয়ে কথা কাটাকাটি হয় ।তবে দু পক্ষের অভিভাবকরা মিলে তার মীমাংসাও হয়ে যায়। কিন্তু তার দুদিন পেরিয়ে যাওয়ার পর এলাকারই মুরগির মাংসের দোকান ভোলা দাস নামে ৩০ বছর বয়সী এক অসামাজিক ব্যক্তি তার নাবালক ছেলেকে প্রথমে চড় তারপরে রাস্তায় ফেলে মারধর করে ।এরপরে শরীরের মধ্যম অবস্থায় থাকার কারণে ধারালো মুরগির মাংস কাটা চপার দিয়ে কোপ মারে। তবে ঘটনার সাথে যুক্ত এলাকার বিনয় মন্ডলের ছেলে যুগল মন্ডলও। সাথে সাথে এলাকাবাসীর তৎপরতায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আহতকে নিয়ে যাওয়া হয়। সেখানে চারটি সেলাই পড়ে পেটে । প্রদীপবাবুর দাবি ভোলা দাস নামে ওই অসামাজিক ব্যক্তি এর আগেও একাধিক অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত, মদ্যপ অবস্থায় মাঝেমধ্যেই সন্ত্রাস ছড়ায় এলাকায় তাই তার কঠোর শাস্তি হোক। ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত ভোলা দাস কে গ্রেফতার করে । অন্যদিকে ,নাবালক ঐ কিশোরের শারীরিক প্রস্তুতি কিছুটা সুস্থ হয় তাকে বাড়িতে বেড রেস্টের পরামর্শ দিয়েছে শান্তিপুর হাসপাতালের চিকিৎসকগণ। ঘটনাই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।এলাকাবাসীদেরও দাবি নাবালক কে এভাবে নৃশংসভাবে মারার বিরুদ্ধে, দৃষ্টান্তমূলক শাস্তি হোক ধৃতর।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত