বোলপুরে পুরনো বাড়ি ভাঙতে গিয়ে মাটির তলা থেকে পুরাতন কালী মূর্তি উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,বোলপুর ও পূর্ব বর্ধমান: বীরভূম জেলার বোলপুরের নীচুপট্টি রথতলায় একটি পুরোনো বাড়ি ভাঙতে গিয়ে মিললো অনেক পুরোনো দিনের পিতলের কালী মূর্তি। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বুধবার বোলপুরে(Boalpur) নীচুপট্টি এলাকায় একটি বহু পুরোনো ভগ্নপ্রায় বাড়ি ভাঙতে গিয়ে হঠাৎ পিতলের কালী মূর্তি পাওয়া যায়। এই ঘটনা এলাকায় চাওর হতেই চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা মূর্তিটি উদ্ধার করে এলাকা ঘিরে রাখে।

স্থানীয় সূত্রে খবর,এই জায়গায় বহু কাল আগে একটি কালী মন্দির(Kali Temple) ছিল। তারপর সেখানে বাড়ি নির্মাণ করা হয়। বাড়িতে কেউ থাকতো না। পরে বাড়িটি যখন ভাঙা হয় তখন ঐ বহু পুরোনো বাড়িতে পিতলের কালি মূর্তি উদ্ধার হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ওই জায়গায় ‌। খবর পেয়ে সেখানে আসে পুলিশ। মূর্তিটি আপাতত উদ্ধার করে বাসিন্দারা নিজেদের হেফাজতে রেখেছে।

অন্যদিকে,পূর্ব বর্ধমান জেলার দেওয়ান দিঘী থানার(Dewandighi P.S.) পুলিশের বড়সড় সাফল্য।চোলাই ‌মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দেওয়ান দিঘী থানার অন্তর্গত হলদি নদীর পাশে একটি জায়গা থেকে প্রচুর পরিমাণের চোলাই মদ তৈরির উপকরণ সহ জিনিস পত্র নিষ্ক্রিয় করল দেওয়ান দিঘী থানার পুলিশ।এর পাশাপাশি একজন ব্যাক্তিকে আটক করা হয়েছে। বুধবার অভিযুক্তকে বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ।এই ব্যাক্তির কাছ থেকে প্রচুর পরিমাণের চোলাই মদ তৈরির উপকরণ পাওয়া গিয়েছে। এই চক্রে আর কারা আছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়