টিউশনে বেরিয়ে ফেরা হল না বাড়ি, পথ দুর্ঘটনায় মৃত্যু পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনের মত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়েছিল টিউশনের জন্য। কিন্তু এবার আর তাঁকে ফিরতে হল না বাড়ি। রাস্তায় ছ’চাকা বালি ভর্তি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক নবম শ্রেণীর পড়ুয়ার। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকে।

বৃহস্পতিবার সকালে ডাকবাংলা পানুটিয়া সড়কের কাছে ঘটল এমন ঘটনা। স্থানীয় সূত্রে খবর , ওই পড়ুয়া সাইকেল নিয়ে টিউশন পড়ে বাড়ি ফিরছিল। আর তখনই ছ’চাকা বালি ভর্তি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর স্বাভাবিকভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পুলিশ  যেতেই স্থানীয়রা বিক্ষোভ দেখান শুরু করে।  ডাকবাংলা পানুটিয়া সড়কের কাছে পথ অবরোধ করে স্থানীয়রা। এই দুর্ঘটনা নিয়ে অভিযোগ উঠেছে, গাড়িতে নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনও নিয়ম মানে না পুলিশ। সেই জন্য এমন ঘটনা ঘটেছে। তবে এই নিয়ে এখন পুলিশের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নিহত পড়ুয়ার দেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য  কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠান হয়েছে।  নিহত পড়ুয়ার পরিচয় এখন জানা যায়নি।  তবে কী করে এমন দুর্ঘটনা ঘটল তা এখন অধরা।  প্রশ্ন উঠছে এই ঘটনায়  ডাম্পারের চালকের ভুমিকা নিয়েও।  

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী