বৃষ্টিবেজা সকালে ভ্যান- লরির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি।  আর এই বৃষ্টিবেজা সকালেই  শুক্রবার ঘটল ভয়াবহ দুর্ঘটনা। মাছ বোঝাই মেশিন ভ্যানের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতে একেবারে উল্টে পড়ে যায় মাছ বোঝাই ভ্যানটি।  এরফলে লরির চাকার মধ্যে পিষে যায় দুজন। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিন  এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে বাজকুলে। তবে এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক একেবারে অবরুদ্ধ হয়ে যায়। পরে ভূপতিনগর থানার পুলিশ এসে ভ্যান এবং লরিটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি । কী করে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা নিয়ে ভূপতিনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে খবর, মারিশদা কালীনগর থেকে মাছ নিয়ে নন্দকুমারের দিকে যাচ্ছিল ভ্যানটি। সেই সময় ভ্যানের মধ্যে ছিল চারজন। আর কাঁথির দিক থেকে আসছিল লরি। তখনই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। বলা বাহুল্য, এদিন সকাল থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। এই আবহে বাজকুলে ঘটল ভয়াবহ দুর্ঘটনা।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী