মহারাষ্ট্রের বিধানসভা ভোটে উদ্ধবদের হয়ে প্রচারে যাবেন মমতা

মমতা এদিন নিজেই জানিয়ে দেন, চলতি বছরে মহারাষ্ট্রে হতে চলা বিধানসভা নির্বাচনে তিনি নিজেই আসবেন উদ্ধবদের হয়ে প্রচার করতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন ‘মাতশ্রী’তে পা রাখবেন বাংলার অগ্নিকন্যা। বিকেল ৪টের একটু পরেই ‘মাতশ্রী’তে সেই পা পড়ল। উদ্ধব ঠাকরের(Udhav Thakre) বাড়িতে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মমতার জন্য তখন সেখানে অপেক্ষা করছিলেন উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলে আদিত্য ঠাকরে। দুইজনই মমতাকে আপ্যায়ণ করে বাড়ির ভিতরে নিয়ে যান ও তাঁর সঙ্গে একান্তে বৈঠক করেন। সেই বৈঠক শেষে মমতা সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে উদ্ধব ও আদিত্য থাকলেও তাঁরা জানিয়ে দেন, তাঁদের যা কিছু বলার তা তাঁরা পরে প্রেস মিটে বলবেন। সাংবাদিকেরা যেন মমতার ‘মাতশ্রী’তে আসাকে রাজনীতির সঙ্গে গুলিয়ে না ফেলেন। তাঁদের যোগাযোগ পারিবারিক। সেখানে রাজনীতি খোঁজা বৃথা হবে। তবে মমতা নিজেই বুঝিয়ে দেন, মাতশ্রীতে তাঁর আসা ও বৈঠক করা রাজনীতি বাদ দিয়ে নয়। নিজেই জানিয়ে দেন, চলতি বছরে মহারাষ্ট্রে(Maharashtra) হতে চলা বিধানসভা নির্বাচনে(Assembly Election 2024) তিনি নিজেই আসবেন উদ্ধবদের হয়ে প্রচার করতে।

আম্বানিপুত্রের বিয়ে উপলক্ষে মুম্বইতে হাজির হয়েছেন সেলিব্রিটি, রাজনৈতিক মহলের একাধিক শীর্ষ নেতা। আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও। আর বিয়েবাড়ির মাঝেই রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর। তার প্রথমটি উদ্ধবের সঙ্গে বৈঠক। জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে সংসদের বাজেট অধিবেশন। তার আগে বিরোধীদের রণকৌশল স্থির করতে মুম্বইয়ে এদিন একান্ত বৈঠকে বসেন দুইজন। মহারাষ্ট্রে চলতি বছরের শেষেই বিধানসভা ভোট। কিছুদিন আগে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে বিরোধী জোট মহা বিকাশ আঘাড়ি ধাক্কা দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে। ভোটে মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে মহা বিকাশ আঘাড়ি পেয়েছে ৩০টি আসন। এর মধ্যে কংগ্রেস পেয়েছে ১৩টি আসন। উদ্ধবের শিবসেনা পেয়েছে ৯টি আসন। শরদ পাওয়ারের দল পেয়েছে ৮টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে মাত্র ৯টি আসন। তাঁদের জোট সঙ্গী একনাথ শিন্ডের দল পেয়েছে ৭টি আসন ও অজিত পাওয়ারের দল পায় মাত্র ১টি আসন। এক নির্দল প্রার্থী জয়ী হয়েছেন ১টি আসনে।

এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন, চলতি বছরের শেষ দিকে হতে চলা মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন বিজেপির কাছে তো বটেই গোটা এনডিএ শিবিরের কাছেই অ্যাসিড টেস্ট হতে চলেছে। সেকথা মাথায় রেখে আসন রফা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে মহা বিকাশ আঘাড়ির। সূত্রের খবর, বিরোধী জোটের তরফে সবচেয়ে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে কংগ্রেস। মহারাষ্ট্রে মোট বিধানসভা আসন ২৮৮। সূত্রের খবর, এরমধ্যে কংগ্রেস একাই ১২০ থেকে ১৩০টি আসনে প্রার্থী দেবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। উদ্ধবের দল প্রার্থী দেবে ৯০ থেকে ১০০টি আসন। ৭৫ থেকে ৮০টি আসনে প্রার্থী দিতে পারে শারদ পাওয়ারের দল। সেই নির্বাচনেই উদ্ধবের হয়ে প্রচার করতে আসবেন বলে জানিয়েচ দিলেন মমতা। সেটাও নিজে মুখেই। এর আগে মমতাকে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে যেমন অখিলেশ যাদবের হয়ে ভোট প্রচার করতে দেখা গিয়েছে তেমনি বিহারেও লালু প্রসাদ যাদব ও তেজস্বী যাদবের হয়ে ভোটের প্রচার করতে দেখা গিয়েছে। এবার তাঁকে একই ভূমিকায় দেখা যাবে মহারাষ্ট্রের বুকেও।

এদিন মমতা জানিয়ে দেন, কেন্দ্রের ক্ষমতাসীন এনডিএ সরকার বেশিদিন টিকবে না। খুব শীঘ্রই এই সরকারের পতন ঘটবে। খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে তিনি এদিনও স্পষ্ট করে দেন যে, তৃণমূল কংগ্রেস দেশে তৈরি হওয়া বিরোধী জোট INDIA’র শরিক থাকলেও বাংলার বিধানসভায় তৃণমূল একাই লড়বে বিজেপির বিরুদ্ধে। বাম ও কংগ্রেসের সঙ্গে সেখানে জোট গড়ে লড়াই করতে পারবে না তৃণমূল। কিন্তু সর্বভারতীয় স্তরে সম্ভব হলে তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন ইস্যু ভিত্তিক। একই সঙ্গে মমতা এদিন এটাও জানিয়েছেন, ইন্দিরা গান্ধির জরুঋ অবস্থাকে তাঁরা সমর্থন না করলেও বিজেপি যেভাবে গায়ের জোরে বিরোধী সব সাংসদকে বার করে দিয়ে লোকসভা ও রাজ্যসভায় যে ৩ নয়া ফৌজদারি আইন পাশ করিয়েছে তা দেশের গণতন্ত্রের হত্যার সমান। তাই বিজেপি এখন ২৫ জুন যে সংবিধান হত্যা দিবস পালন করবে বলছে তাতে তাঁর বিন্দুমাত্র সমর্থন নেই।

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, জখম ২

কী কারণে বিষ খেলেন রেখা পাত্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ