Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫৫ হাজার অসমাপ্ত বাড়ির কাজ শেষের জন্য টাকা ছাড়ছে রাজ্য

রাজ্যজুড়ে আবাস যোজনা প্রকল্পে অসমাপ্ত ৫৫ হাজার বাড়ির নির্মাণের টাকা রাজ্য সরকার দিতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৈরির কাজ শুরু হলেও সেই কাজ শেষ হয়নি, রাজ্যে(Bengal) আবাস যোজনা(Awas Yojna) প্রকল্পে এমন বাড়ির সংখ্যা প্রায় ৫৫ হাজার। হিসেব বলছে, অসমাপ্ত কাজের নিরীখে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলাতে ৮৪৯৯টি বাড়ি তৈরির কাজ এখনও বাকি রয়েছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। পশ্চিম মেদিনীপুরে ৫৬২ টি এবং ঝাড়গ্রামে কাজ শেষ না হওয়া বাড়ির সংখ্যা ৫৫৫৬টি। বীরভূমে ৫০২৪টি, পুরুলিয়াতে ৪৪৪২টি বাড়ি তৈরির কাজ এখনও শেষ হয়নি। এই রিপোর্ট পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন।

আবাস যোজনার টাকা কেন্দ্রের দেওয়ার কথা। কিন্তু বিগত ২ বছর ধরে তা আটকে রাখা হয়েছে। আবাস যোজনার টাকা আর ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্র-রাজ্যের বিবাদের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ঘোষণা করে দেন যে, আবাস যোজনার টাকা রাজ্য সরকারই দেবে। সেই ঘোষণা মোতাবেক এখন রাজ্যজুড়ে অসমাপ্ত ৫৫ হাজার বাড়ির নির্মাণের টাকা রাজ্য সরকার দিতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আবাস যোজনায় প্রাপ্য টাকা বন্ধ করা নিয়ে কেন্দ্র-রাজ্যের বচসা ভোটের ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। সেই তরজা চলার মধ্যেই রাজ্যের পঞ্চায়েত দফতরের(Panchayat & Rural Development Department) মাধ্যমে সমীক্ষা হয়েছিল আবাস যোজনা নিয়ে। সেই সমীক্ষা করাতেই উঠে এসেছে বেশ কিছু অসঙ্গতি। তার মধ্যে অন্যতম হলো, তৈরির কাজ শুরু হলেও শেষ হয়নি, রাজ্যে এমন বাড়ির সংখ্যা প্রায় ৫৫ হাজার।

রাজ্যের আমলাদের একাংশ মনে করছেন, অর্থ বরাদ্দ সত্ত্বেও কাজ শেষ করতে না পারা প্রশাসনের গাফিলতি। প্রসঙ্গত, রাজ্য একাধিকবার আবাসের টাকার জন্য দরবার করেছে কেন্দ্রের কাছে। তার পরেও প্রকল্পের বরাদ্দ বকেয়া মেটায়নি কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক। সূত্রের খবর, পঞ্চায়েত দফতরের অন্তর্গত প্রধানমন্ত্রী আবাস যোজনার(PMGAY) অধীনে যত বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল, সেই টার্গেট এখনও শেষ করা সম্ভব হয়নি। একাধিক বার প্রশাসনিক বৈঠকে জেলা শাসকদের আবাস যোজনার বাড়ি তৈরির বিষয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাতেও লাভ হয়নি। তবে সেই কাজ দ্রুত শেষ করতে হবে বলে ফের নির্দেশ গিয়েছে।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি