মাত্র সাড়ে চার হাজার টাকায় রেফ্রিজারেটর বানালেন বাংলার দুই শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: তীব্র গরম থেকে রক্ষা পেতে মাত্র সাড়ে চার হাজার টাকায় রেফ্রিজারেটর বানিয়ে ফেললেন দুই ইলেকট্রিক মিস্ত্রি। জল ধরবে প্রায় ২৫ লিটার। ঠান্ডা হবে মাত্র ১০ মিনিটে। তীব্র গরম থেকে রক্ষা পেতে ঠান্ডা জলের চাহিদা থাকে সবসময়ই। গ্রীষ্মকালে প্রখর রোদে কর্মসূত্রের বাইরে বেরিয়ে জল পিপাসা পেলে ব্যাগে রাখা বোতলের জল খেয়ে তৃপ্তি হয় না। তার কারণ গরমের চোটে সেই জল হয়ে যায় একেবারে উষ্ণ। আর সেই কারণেই বাজার চলতি ফ্রিজের ঠান্ডা জল কিনে খেতে হয় অনেকেরই।

ঠিক তেমনই গরমে নিজেদের দোকানে কাজ করতে বেজায় কষ্ট হচ্ছিল নদিয়ার হবিবপুরের(Habibpur) পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল এবং মিলন দুই যুবকের। সারাদিন ধরে কাজ করার জন্য এই গরমে একমাত্র ভরসা ঠান্ডা জলের। তবে বাড়ি থেকে আনা জল সূর্যের তাপে হয়ে যাচ্ছিল গরম। এরপরই তারা ঠিক করে কিছু একটা করতে হবে, তবে বাজারে ফ্রিজের যা দাম সেটি কিনে দোকানে আনার সামর্থ্য তাদের ছিল না। আর সেই কারণেই দোকানে পড়ে থাকা পুরনো একটি কম্প্রেসার দিয়ে, নিজেদের কাজের ফাঁকে ফাঁকে ১৫ থেকে ২০ দিনে দুই বন্ধু মিলেই বানিয়ে ফেলল একটি ফ্রিজ। বাজারে যে সমস্ত ফ্রিজ পাওয়া যায় ফ্রিজের ভেতরে যাবতীয় যা সরঞ্জাম থাকে সবই রয়েছে তাদের বানানো ফ্রিজের মধ্যে। তবে এই মিনি ফ্রিজের উচ্চতা ২৮ ইঞ্চি এবং প্রস্থে ১৮ ইঞ্চি। প্রায় ২৫ লিটারের মতো জল রাখা যাবে এই ফ্রিজে।

১০ মিনিটের মধ্যে জল ঠান্ডা করে বিদ্যুৎ সংযোগ অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সেই কারণে বিদ্যুৎ খরচাও যথেষ্টই কম বলে এমনটাই দাবি করছেন ফ্রিজ(Fridge) প্রস্তুত কারক পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল মন্ডল। রাহুল আরও জানায়, ” বাজারে যে সমস্ত ফ্রিজগুলো রয়েছে সেগুলোর দাম অনেক বেশি। মধ্যবিত্ত মানুষ সেগুলো কিনতে পারেনা। তাছাড়া সেই সমস্ত ফ্রিজ গুলি অনেকটাই বড়। এখন বেশিরভাগ মানুষেরই ঘর অনেক ছোট তাই সেখানে জায়গাও কম। সেক্ষেত্রে এই ফ্রিজটি ছোট হওয়ায় ঘরের যে কোন একটি কোনায় রাখা যাবে। এবং এই ফ্রিজটি হালকা হওয়ার কারণে যেখানে খুশি সরানোও যাবে। এই ফ্রিজটি আমরা প্রথম তৈরি করলাম, এরপরে তাঁদের ইচ্ছা আছে আরও উন্নততর ফ্রিজ বানানোর”। তাও আবার একেবারে দেশীয় এবং ঘরোয়া পদ্ধতিতে।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত