‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মহারাজের মুকুটে নয়া পালক

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুকুটে যোগ হচ্ছে আরও এক নতুন পালক। এবার ‘মোহনবাগান রত্ন’ সম্মানে ভূষিত হতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বোর্ড সভাপতি। আজ বৃহস্পতিবার মোহনবাগান ক্লাবের কার্যকরী সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৯ জুলাই ক্লাবের প্রতিষ্ঠা দিবসেই ‘মহারাজের’ হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হবে। সৌরভের পাশাপাশি বিশেষভাবে সম্মানিত করা হচ্ছে আরও দুই ফুটবলারকে। সেরা ফুটবলারের সম্মান দেওয়া হচ্ছে দিমিত্রি পেত্রাতোসকে। সেরা ফরোয়ার্ডের সম্মান পাচ্ছেন মনবীর সিং। আর সেরা জুনিয়র ফুটবলার হিসাবে সম্মানিত হচ্ছেন সুহেল ভাট। 

এক সময়ে ফুটবলের ভীষণ ভক্ত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায়শই স্কুলে ফাঁকি দিয়ে পৌঁছে যেতেন মোহনবাগান মাঠে ফুটবল ম্যাচ দেখতে। যদিও ভাগ্য তাঁকে ক্রিকেটের দিকেই টেনে নিয়ে গিয়েছিল। আর ক্রিকেটার হিসাবে সবুজ মেরুনের হয়ে টানা নয় বছর দাপিয়েছিলেন কলকাতার ময়দান। মোহনবাগান ক্লাব থেকেই হয়েছিলেন ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন মহারাজ। আর ক্লাবের প্রতি তাঁর বিশেষ অবদানের বিষয়টি মাথায় রেখেই ‘মোহনবাগান রত্ন’ পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছেন সবুজ মেরুন কর্তারা। সূত্রের খবর, এদিন কার্যকরী সমিতির বৈঠকের আগেই এ বিষয়ে সৌরভের সম্মতি নিয়েছিলেন বাগান কর্তারা। ২৯ জুলাই মোহনবাগান দিবসে বিশেষ অনুষ্ঠানে সশরীরে হাজির থেকেই ‘মোহনবাগান রত্ন’ নেবেন মহারাজ।  

সেরা তরুণ ফুটবলার – সুহেল ভাট

সেরা ফরোয়ার্ড – মনবীর সিং

সেরা ক্রীড়া সাংবাদিক– দেবাশিষ দত্ত

সেরা ক্রীড়া আধিকারিক-সৌরভ পাল

সেরা ক্রিকেটার – আবির ঘোষ

সেরা ফুটবলার – দিমিত্রি পেত্রাতোস

লাইফটাইম অ্যাচিভমেন্ট – প্রয়াত বিমল মুখোপাধ্যায় (১৯৩৯ সালের লিগজয়ী অধিনায়ক)

মোহনবাগান রত্ন – সৌরভ গঙ্গোপাধ্যায়

 

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ