CFL: পিয়ারলেসকে হারিয়ে কলকাতা লিগে প্রথম জয় পেল মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম তিন ম্যাচে পয়েন্ট নষ্টের পরে অবশেষে কলকাতা ফুটবল লিগে প্রথম জয়ের মুখ দেখল মোহনবাগান। বৃহস্পতিবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে পিয়ারলেসকে ১-০ গোলে হারিয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। একমাত্র জয়সূচক গোলটি করেছেন টংসিন। এদিন জিতে মাঠ ছাড়ায় চার ম্যাচে পাঁচ পয়েন্ট পেল মোহনবাগান।

বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এদিন শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলতে শুরু করে দুই দল। মিস পাসের প্রতিযোগিতায় নেমে পড়েন দুই দলের খেলোয়াড়রা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরে আসেন সবুজ মেরুনের খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ তুলে এনে পিয়ারলেসের রক্ষণে হানা দেন টংসিন-সুহেল ভাটরা। ম্যাচের ২২ মিনিটে বল ধরে পিয়ারলেসের ডিফেন্ডারদের বোকা বানিয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে শট নেন টংসিন।  পিয়ারলেসের গোলকিপার সত্যব্রত মান্না শরীর ছুঁড়ে দিয়েও বলের নাগাল পাননি। গোল খাওয়ার পরে আক্রমণ বাড়াতে থাকে পিয়ারলেসও। যদিও সবুজ মেরুনের দুর্ভেদ্য  রক্ষণ ভাঙতে পারেননি। প্রথমার্ধের সংযুক্তি সময়ে আমনদীপ সিংয়ের হাওয়ায় ভাসানো বলে বিপক্ষে বক্সের ভিতরে পেয়েছিলেন সুহেল ভাট। যদিও গোলে রাখতে ব্যর্থ হন তিনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েই বিরতিতে যায় সবুজ মেরুন ব্রিগেড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই শুরু হয় প্রবল বৃষ্টি। দৃশ্যমানতাও অনেকটা কমে যায়। প্রবল বৃষ্টির মধ্যেই খেলা চালিয়ে যান রেফারি। গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপান পিয়ারলেসের ফুটবলাররা। অমরনাথ বাসকে একের পর এক আক্রমণ শানিয়ে সবুজ মেরুনের রক্ষণভাগের খেলোয়াড়দের হিমশিম খাইয়ে দেন। যদিও দুর্গে ফাটল ধরাতে পারেননি।  ৮১ মিনিটে মোহনবাগানের বক্সের ভিতর বিপজ্জনক ট্যাকলের শিকার হন অমরনাথ। পিয়ারলেসের খেলোয়াড়রা পেনাল্টির আবেদন জানান। কিন্তু তাতে সাড়া দেননি রেফারি।  শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেই মাঠ ছাড়ে সবুজ মেরুন ব্রিগেড।

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা