গাজায় ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে গাজায় একটার পর একটা ইজরায়েলি হামলা। এখনও পর্যন্ত এই হামলা বন্ধ নেই। এদিকে গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত চলা গাজা যুদ্ধে কমপক্ষে ৩৯ হাজার ৪৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯১ হাজারেরও বেশি।

অন্যদিকে সোমবার(২৯ জুলাই)হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় গাজা জুড়ে পোলিও মহামারি ঘোষণা করেছে। গাজায় দ্রুত পোলিও টিকা পৌঁছোতে যুদ্ধবিরতির প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সদ্যই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি স্কুলে হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী।এই হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এর আগে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দুই সাংবাদিক নিহত হয়েছে ইজরায়েলি হামলায়।এদিকে বুধবার গুপ্তহত্যার শিকার হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। যদিও এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর পেছনে কে রয়েছে তা স্পষ্ট নয়। অবশ্য ইরান ও হামাসের দাবি ইজরায়েলই এর পেছনে রয়েছে।

গাজার সংবাদমাধ্যম জানিয়েছে, গত বছর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকার বিভিন্ন অংশে বাস্তুচ্যুত হয়েছে ১ দশমিক ৭ মিলিয়নের বেশি মানুষ। প্রায় ১০ মাস ধরে চলা এই যুদ্ধে গাজার কোন স্থানই নিরাপদ নয়।গাজার প্রত্যেক কটা স্থান ইজরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে। মসজিদ,বাস ভবন থেকে শুরু করে স্কুল এমনকী  হাসপাতালও বাদ যায় নি ইজরায়েলের হাত থেকে।

নেই খাদ্য ব্যবস্থা, নেই জল। চিকিৎসার অভাবে ভুগছে হাজার হাজার মানুষ।এক রিপোর্টে জানানো হয়েছে, সেখানকার বাস্তুচ্যুত পরিস্থিতির কারণে সংক্রামক রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।এখন পর্যন্ত ১৭ লক্ষ্যের বেশি মানুষ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। শুধু তাই নয় দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত প্রায় সাড়ে তিন লক্ষ্য মানুষ মৃত্যুঝুঁকিতে রয়েছে। একদিকে ইজরায়েলি বাহিনী গাজায় ওষুধ প্রবেশে বাধা দিচ্ছে অন্যদিকে উচ্চ ঝুঁকিতে লক্ষ লক্ষ মানুষ। অন্যদিকে ইজরায়েলি আগ্রাসনের কারণে গাজাবাসীর কাছে ত্রাণ সহায়তাও পৌঁছেছে না। তীব্র খিদের জ্বালায় ছটফট করছে গাজার নিরীহ শিশুরা।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের