হবিবপুরের জলমগ্ন ১০ টি পরিবার, জিনিসপত্র সরাতে কলাগাছের ভেলাই ভরসা

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট ও মালদা: বৃহস্পতিবার থেকে প্রবল বর্ষণের জেরে রীতিমতো ক্ষতিগ্রস্ত রানাঘাটের(Ranaghat) হবিবপুর। হবিবপুর পঞ্চায়েতের বেশকিছু নিঁচু এলাকার বাড়ি ঘর জলমগ্ন। এতেই ১০ টি পরিবার এখন ঘরছাড়া। ভিটে মাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন তারা। চাইছেন সরকারি সাহায্য। তবে বলা যেতেই পারে বর্তমানে এই বৃষ্টি এখন আতঙ্কের বৃষ্টি এই সমস্ত গৃহহীন দের কাছে। বাড়ি থেকে জিনিসপত্র সরাতে কলাগাছের ভেলাই ভরসা ঐ পরিবার গুলির।

এই ঘটনা হবিবপুর হাসপাতাল(Habibpur Hospital) সংলগ্ন দত্তপাড়া এলাকার। বেশকয়েকটি বাড়ি প্রবল বর্ষণের জেরে প্রাকৃতিক দূর্যোগের কারনে ক্ষতিগ্রস্ত। কোথায় বা বুক সমান জল কোথায় বা ডোবা জল এবং বৃষ্টির জল বৃহস্পতিবার রাত থেকে বাড়ি গুলোতে ঢুকে যায়।তাতেই রীতিমতো আতঙ্কিত হয়ে কোনরকম রাতে তারা আশ্রয় নেয় উঁচু এলাকায়। বাড়ি ঘরের কিছু জিনিষ আনতে পেরেছেন। আর বাকি জিনিসপত্র সব জলের তলায় আছে। তাদের দাবি পাশ্ববর্তী উঁচু কয়েকটি বাড়িতে তারা বর্তমানে আশ্রয় নিয়েছেন।কোনরকম দিন চলছে তাদের।তারা এখন বর্তমানে চাইছেন সরকারী সহযোগিতা।

এই বিষয়ে পঞ্চায়েত প্রধান মমতা বিশ্বাস ঘোষ জানান, ঘটনা তারা শুনেছেন ইতিমধ্যে বিডিও অফিসে বিষয়টি জানান হয়েছে। সরকারি পরিষেবা দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর্তদের। অন্যদিকে,মালদার মানিকচক(Manickchak) গঙ্গাঘাটে গত ২০ দিন ধরে বন্ধ মানিকচক-ঝাড়খন্ড নৌকায় যাত্রী পারাপার পরিষেবা। ফলে বিপাকে মানিকচক গঙ্গাঘাটের নৌকার মাঝিরা। মাঝিদের অভিযোগ ঘাট মালিক কর্তৃপক্ষ লঞ্চ পরিষেবার স্বার্থে নৌকা পরিষেবা তুলে দেওয়ার চক্রান্ত করছেন। সেই কারণেই ঘাট মালিক গত ২০দিন ধরে নৌকায় যাত্রী পারাপার বন্ধ রেখেছেন। ফলে নৌকার মাঝিদের জীবন-জীবিকা বন্ধ হয়ে পড়েছে। তাই অবিলম্বে নৌকা পারাপার চালুর দাবিতে তারা প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন করেছেন। কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি নৌকা মাঝিদের।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত