ইংলিশবাজারে ক্লাবের অনুদান আত্মসাৎ করার প্রতিবাদ করায় বিজেপি কর্মীদের হামলা তৃণমূলের ওপর, আহত ১০

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাবকে দেওয়া অনুদানের ৫ লক্ষ ৩১ হাজার টাকা আত্মসাৎকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র এলাকা। ইট, পাটকেল, লাঠি, শোটা এমনকি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শূন্যে দুই রাউন্ড গুলি করে তৃণমূল কর্মীদের উপর হামলা করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় রঞ্জন মন্ডল, নমিতা মন্ডল, রিন্টু মণ্ডল সহ প্রায় ১০ জন তৃণমূল কর্মী আহত হয়েছে। মালদার ইংলিশবাজার থানার(Englishbazar P.S.) কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা হরিষ পুর এলাকার ঘটনা। তৃণমূল – বিজেপি সংঘর্ষের ঘটনার একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় লাঠি শোটা এবং ইট পাটকেল নিয়ে একে অপরকে হামলা করতে।

এই ঘটনায় ইতিমধ্যেই বিজেপি কর্মী প্রভাষ মন্ডল, সুভাষ মন্ডল সহ ১২ জন বিজেপি কর্মীর নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত তৃণমূল(TMC) কর্মীদের পক্ষ থেকে। আক্রান্ত এবং গ্রামবাসীদের অভিযোগ, তারা তৃণমূল করে। লোকসভা নির্বাচনে তারা তৃণমূলকে ভোট দিয়েছিল কিন্তু বিজেপি জিতেছে। তৃণমূলকে ভোট দেওয়ার জন্য সেই আক্রোশ তাদের ওপর ছিলই। তার ওপর ক্লাবের অনুদানের ৫ লক্ষ ৩১ হাজার টাকা আত্মসাৎ করায় সেই ঘটনার প্রতিবাদ করেছিল তারা। এই কারণে বিজেপি কর্মীরা তাদের গ্রামে চড়াও হয়ে মারধর করেছে তাদের।

অন্যদিকে ,এই বিষয়ে কাজী গ্রাম অঞ্চলের তৃণমূলের সভাপতি সত্যজিৎ চৌধুরী জানান, লোকসভা নির্বাচনে বিজেপিকে(BJP) ভোট দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল এলাকার কিছু বিজেপি নেতা এবং কর্মীরা। কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পরও বিজেপি কর্মীদের অত্যাচার এখনো চলছে এলাকাই। আজকে আমাদের ১০ জন তৃণমূল কর্মীর উপর হামলা করা হয়েছে। লিখিত অভিযোগ করা হয়েছে পাশাপাশি জেলা নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে।

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া