ফুলিয়াতে পুজোর মুখে টানা বর্ষণে জলে ভেসে যাচ্ছে মৃৎ শিল্পীদের কারখানা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: পুজোর মুখে টানা বর্ষণে জলে ভেসে যাচ্ছে মৃৎ শিল্পীদের কারখানা । জল নিকাশির ব্যবস্থা নেই ।স্থানীয় প্রশাসনের প্রতি আভিযোগ তুলে প্রতিবাদে শুক্রবার ফুলিয়া ১২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ মৃৎশিল্পীদের(The Potter)।জাতীয় সড়কের(National High way) বেহাল নিকাশি ব্যবস্থার কারণে, একদিনে টানা বর্ষণের বৃষ্টির জল জাতীয় সড়ক পেরিয়ে ঢুকে গেল জাতীয় সড়ক সংলগ্ন গ্রামে। আর এই জল ঢুকে যাওয়ায় চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের।

আর তারই প্রতিবাদে আজ ফুলিয়া আন্ডারপাস পাসে সার্ভিস রোডে(Fuloa Underpass Service Road)  রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃৎ শিল্পী ও স্থানীয় মানুষজন। তাঁদের দাবি সাবওয়ে দিয়ে জল ঢুকছে। নিকাশি ব্যবস্থা এখনো ঠিক নেই। সামনেই দুর্গাপুজো, এইভাবে চলতে থাকলে তাঁদের ব্যাবসায়িক ক্ষতির মুখে পড়তে হবে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন। অবশেষে পুলিশ প্রশাসনের আশ্বাসে দীর্ঘ ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন মৃৎশিল্পীরা ।

অন্যদিকে,অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে নদিয়ার কৃষ্ণনগর(Krishnanagar) শহরের অধিকাংশ জায়গা জলমগ্ন। জল নিকাশির সঠিক পরিকাঠামো না থাকার কারণে পল্লীশ্রী বাড়াবাড়ি মোগলাপাড়ার মাঠ সহ একাধিক জায়গায় জলমগ্ন। অতিরিক্ত জলের কারণে বিভিন্ন বাড়িতে জল প্রবেশ করায় বাড়িতে বসবাসের অসুবিধার সম্মুখীন এলাকাবাসী।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত