আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে পোস্ট এনজো ফার্নান্দেজের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের একবার কোটা আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা ফুটবলার এনজো ফার্নান্দেজ। আজ শনিবার (৩ অগস্ট) নিজের ফেসবুকে তিনি এক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি (To all my Bangladesh followers. I hear you and I also pray for you)।’ ওই পোস্টের সঙ্গে বাংলাদেশের পতাকার সামনে লাল কাপড়ে চোখ বাঁধা এক খুদে পড়ুয়ার ছবি আপলোড করেছেন চেলসিতে খেলা ২৩ বছর বয়সী তারকা ফুটবলার ফুটবলার।

এই প্রথম নয়। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির ঘনিষ্ঠ এনজো ফার্নান্দেজ এর আগে ১৯ জুলাইও কোটা আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে এক পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘বাংলাদেশে থাকা যেসব মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন, তাঁদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।’ পোস্টের সঙ্গে বাংলাদেশ ও আর্জেন্টিনার জাতীয় পতাকাও জুড়ে দিয়েছিলেন বিশ্বকাপ ও কোপা আমেরিকাজয়ী এনজো।

কাতার বিশ্বকাপে আকাশি-সাদা জার্সিধারীদের বিপুল সমর্থন জানিয়েছিলেন বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। আর বাংলাদেশি সমর্থকদের বিপুল সমর্থনে আপ্লুত হয়ে পড়েছিলেন লিওনেল মেসিরা। বিপুল সমর্থনের জন্য বাংলাদেশের ফুটবল সমর্থকদের বিশেষ ধন্যবাদও জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল সংস্থা। গত কয়েকদিন ধরে সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দৌলতে পৌঁছে গিয়েছে বিশ্বের প্রতিটি কোনায়। আর একের পর পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর খবর জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া এনজো  ফার্নান্দেজ।

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?