আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাড় বাঁধানো হলেও নতুন করে গঙ্গা ভাঙ্গন শান্তিপুরে, আতঙ্কে এলাকাবাসী সহ ৭০০ পরিবার

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: একদিকে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ভাগীরথী নদীতে বেড়েছে জলস্তর। অপরদিকে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে আবারও গঙ্গার(Ganga)পাড় ভাঙ্গনের কারণে আতঙ্কে রয়েছেন নদিয়ার শান্তিপুর(Shantipur)১৬ নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাটের প্রায় ৭০০ পরিবার। ইতিমধ্যে বিগত তিন দিন ধরে চলছে অতিবৃষ্টি।আর সেই কারণে একদিকে যেমন জল জমেছে চাষের জমিতে,অপরদিকে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ভাগীরতি নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে,নতুন করে ভাঙ্গন সৃষ্টি হয়েছে ১৬ নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাট(Shyamchand Ghat) এলাকায়।

প্রচুর পরিমাণে কচুরিপানা যাওয়ার কারণে আটকে যাচ্ছে নদীতে যাত্রী পারাপারের নৌকা।তবে শান্তিপুরের বিধায়ক(MLA) ব্রজকিশোর গোস্বামী নির্বাচনে জয়ী হওয়ার আগে, প্রতিশ্রুতি দিয়েছিলেন তার জয়ের প্রথম কাজ হবে শান্তিপুরের গঙ্গার ভাঙ্গন রোধ করা। সেরকমই তিনি সেচ দপ্তরের সঙ্গে কথা বলে, পাড় বাঁধানোর উদ্যোগ নিয়েছিলেন এবং সেই কাজ হয়েওছিল। নতুন করে ভাঙ্গন সমন্ধে বলতে গিয়ে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান,বর্ষার কারণে এই শ্যামচাঁদ ঘাটের বেশ কিছু জায়গায় ভাঙ্গন প্রতিরোধের কাজ করে ওঠা সম্ভব হয়নি।

তাই আবারও ভাঙ্গন সৃষ্টি হয়েছে,নদীর তীরবর্তী এলাকায়।আর সেই কারণেই আতঙ্কে রয়েছে এলাকায় বসবাসকারী প্রায় ৭০০ পরিবার। এলাকাবাসিরা জানাচ্ছেন,এইভাবে নদীপাড় ভাঙতে থাকলে আর কদিন পরে এই লোক বসতি পুরো গঙ্গার জলে চলে যাবে। ঠিকভাবে কাজ করেনি তাই আজ এই দুর্দশার মধ্যে তাদেরকে পড়তে হয়েছে।নতুন করে আবার ভাঙ্গন নিয়ে এখন যথেষ্টই আতঙ্কিত এলাকাবাসী ।

Published by:

Share Link:

More Releted News:

কার ঝুলিতে পরিযায়ী ভোট? উত্তর ২৪ পরগনা জুড়ে শুরু চর্চা

একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন বঙ্গে পুনর্নির্বাচনের দিন কোথায় হবে ঝড়-বৃষ্টি

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ