বাংলাদেশ নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানালেও হাসিনাকে  ঠাঁই দেওয়া নিয়ে নীরব ব্রিটেন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  জনরোষের শিকার হয়ে নিজের দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে এখন তাঁর ঠিকানা ভারত। তবে বাংলাদেশ ছাড়ার আগে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছিলেন সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী। তবে সেই আবেদন নিয়ে এখন পর্যন্ত ব্রিটেনের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন।

মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। সেখানে স্পষ্টভাবে জানান হয়েছে, ‘বাংলাদেশে গত দুই সপ্তাহে ঘটে-যাওয়া রাজনৈতিক উত্থানের ঘটনার ‘নিরপেক্ষ তদন্ত’ চায়। আর সেই তদন্ত যেন হয় রাষ্ট্রসঙ্ঘের নেতৃত্বে স্বাধীন ভাবে।‘ তবে সেই বিজ্ঞপ্তির মধ্যে হাসিনাকে নিয়ে কোন মন্তব্য করেনি ব্রিটেন। আর তাতে প্রশ্ন  উঠছে, তাহলে কী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঠাঁই দিতে চাইছে না ব্রিটেন?

উল্লেখ্য, জনরোষের ভয়ে সোমবার দুপুরে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার পরেই বঙ্গভবন থেকে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গিয়ে সাক্ষাৎ করেন হাসিনার সঙ্গে। অন্যদিকে  দেশত্যাগের পরে হাসিনার  সরকারি বাসস্থান ‘গণভবন’, সংসদ ভবন দখল নিয়ে বিক্ষুব্ধ জনতা। এই পরিস্থিতি  মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে ভারত। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই বৈঠকের মাধ্যমে হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান কী, তা জানাতে পারে মোদি সরকার।

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে