ভারতের জাতীয় পতাকা সম্পর্কিত ১১ তথ্য যা শুনলে চমকে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি :  এক নয় দুই নয়, দেখতে দেখতে কেটে গেল ৭৭ টা বছর। দেশজুড়ে মহাসমারোহে পালিত হবে ৭৮ তম স্বাধীনতা দিবস। উৎসবের মেজাজেই দেশের প্রতি প্রান্তের দিকে দিকে উড়বে  তেরঙা। জাতি ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের কাছে খুবই স্পেশাল এই দিনটি।  ৭৮ তম স্বাধীনতা দিবসেও সব ভেদাভেদ ভুলে সকল প্রকার মানুষের হাত ধরেই দেশপ্রেম ছড়িয়ে পড়বে। তবে আপনি কী জানেন দেশের জাতীয় পতাকা সম্পর্কিত কিছু অজানা তথ্য ? তবে জেনে নিন ১১ টি অজানা তথ্য।

লাল কেল্লায় প্রথম স্বাধীনতা দিবস :  প্রথমবার ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু স্বাধীনতা দিবসে লাল কেল্লায় তেরঙা পতাকা উত্তোলন করেছিলেন।

জাতীয় পতাকার স্বীকৃতি : তেরঙ্গা প্রথম ২২ জুলাই, ১৯৪৭-এ ভারতীয় জাতীয় পতাকা হিসাবে গৃহীত হয়েছিল।

জাতীয় পতাকার কাপড় : ভারতের আইন অনুযায়ী, জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি করতে হয়। এটি এক বিশেষ ধরনের হস্তচালিত কাপড় যেটির জনপ্রিয়তা বৃদ্ধিতে মহাত্মা গান্ধী বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। ২০০৯ সালের তথ্য অনুযায়ী, কর্ণাটক খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ ভারতের একমাত্র জাতীয় পতাকা উৎপাদনকারী সংস্থা।

তেরঙ্গার নীতি : তেরঙ্গা মাটিতে স্পর্শ করা উচিত নয়। এটা ভারতমাতার অপমান বলে মনে করা হয়। শুধু তাই নয়, তেরঙ্গা কোনও ধরনের ইউনিফর্ম বা সাজসজ্জায় ব্যবহার করা যায় না। তাই এই বিষয়টি মাথায় রাখা প্রয়োজন।

সাধারণ নাগরিকদের তেরঙ্গা উত্তোলন :  ২০০২ সালের ২২ ডিসেম্বরের পরে,ভারতের সাধারণ নাগরিকদের সাধারণ দিনেও বাড়ি বা অফিসে তেরঙ্গা উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছিল। তাঁরা সেইসময় তেরঙা উত্তোলন করেছিল।

পতাকা প্রস্তুত ও সরবরাহ সংস্থা : বেঙ্গালুরু থেকে ৪২০ কিমি দূরে অবস্থিত হুবলি বলে একটি সংস্থা আছে। যা ভারতের একমাত্র লাইসেন্স প্রাপ্ত সংস্থা যেটি, পতাকা প্রস্তুত ও সরবরাহ করে।

তেরঙ্গার অবস্থান : একটি মঞ্চে তেরঙ্গা উত্তোলন করার সময়, বক্তাদের মুখ যখন দর্শকদের দিকে থাকে, তখন এটি সর্বদা তার ডান দিকে থাকা উচিত।

নিয়ম ভঙ্গ করলে শাস্তি :  ভারতবর্ষে ‘ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া’ (Indian Flag Code) নামে একটি আইন রয়েছে, যেখানে তেরঙ্গা উত্তোলনের নিয়মগুলি নির্ধারণ করা হয়েছে।এই নিয়ম লঙ্ঘন করলে শাস্তিও আছে। এমনকী জেল পর্যন্ত হতে পারে।

পতাকা উত্তোলনের সময় :  কেবল দিনের বেলাতেই জাতীয় পতাকা উত্তোলন করার নিয়ম রয়েছে। জাতীয় পতাকার উপরে আর কোনও রকমের পতাকা রাখার নিয়ম নেই।

পতাকার সর্বশেষ আবর্তন : প্রথা অনুসারে পতাকাটিকে ৯০ ডিগ্রির বেশি আবর্তিত করা যায় না।

শেষকৃত্যে : রাষ্ট্রীয়, সামরিক বা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যখন মৃতদেহ বা কফিনের উপর পতাকাটি আচ্ছাদিত করা হয়, গেরুয়া রংটি মৃতদেহ বা কফিনের উপর দিকে থাকে।

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

২০২ টাকার প্ল্যানে কল-ডেটার সঙ্গে ফ্রি ১ লক্ষ টাকার ইন্স্যুরেন্স! দারুণ অফার দিচ্ছে BSNL

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের