Loading live market data...
Loading active stocks...
Connecting...

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ দেবে সরকার

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এবার ব্যক্তিগত ঋণও দেবে রাজ্য সরকার। ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। তবে মানতে হবে কিছু শর্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) স্বনির্ভর গোষ্ঠীর(Self Help Groups) মহিলাদের(Women) এবার ব্যক্তিগত ঋণও(Personal Loan) দেবে রাজ্য সরকার(West Bengal State Government)। এতদিন স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়া হতো। সেই টাকা কাজে লাগিয়ে বহু গোষ্ঠীর মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠেছেন। এবার মহিলাদের আরও বেশি সুবিধা দিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি জেলাতেই লোন দেওয়ার টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মহিলারা ঋণের টাকা ব্যবসার কাজে লাগাতে পারবেন। হস্ত, ক্ষুদ্র, কুটিরশিল্প সহ তাঁরা বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারবেন। ঋণ নেওয়ার জন্য আবেদনকারীর অবশ্য ট্রেড লাইসেন্স থাকতে হবে। তিনি কী ধরনের ব্যবসা করতে চান সেটা উল্লেখ করতে হবে। নির্দিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। তারপরেই ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে।

আরও পড়ুন, স্বাধীনতার সকালে কলকাতার রেড রোডে ফুটে উঠবে ‘অখণ্ড বাংলা’র বার্তা

দেশের মধ্যে বাংলাতেই স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা যেমন সবচেয়ে বেশি তেমনি এই স্বনির্ভর গোষ্ঠীগুলি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তা যথাসময়ে পরিশোধ করে দিয়েও দেশের মধ্যে নজীর গড়েছে। এই অবস্থায় রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার মেয়েদের স্বনির্ভর করার জন্য সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যক্তিগত ঋণ প্রদান করতে চাইছে। দেশের মধ্যে এই ধরনের উদ্যোগ এই প্রথম। রাজ্যের অধিকাংশ স্বনির্ভর গোষ্ঠী সাফল্যের সঙ্গে কাজ করছে। গোষ্ঠীগুলির উৎপাদিত সামগ্রী বাইরেও যাচ্ছে। তাঁদেরকে পরিবারের অন্যের উপর নির্ভর করতে হয় না। অনেক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যার টাকায় সংসারও চলছে। এবার তাঁরা ব্যক্তিগতভাবে ঋণ নিয়ে ব্যবসা করার সুযোগ পাবেন। আরও বেশি সমৃদ্ধ হবেন। ব্যক্তিগতভাবে ঋণ পাওয়া গেলে তাঁদের পায়ের তলার মাটি অনেক বেশি শক্ত হবে।  

আরও পড়ুন, জম্মুর কিস্তওয়াড়ে সকাল থেকেই সেনা এবং জঙ্গিদের গুলির লড়াই

এখন বাংলার অনেক স্বনির্ভর গোষ্ঠীগুলি ব্যাঙ্ক থেকে ঋণ পান। কিন্তু সেই গোষ্ঠীতে থাকলেও গোষ্ঠীর কোনও সদস্য ব্যাঙ্ক থেকে ব্যক্তিগত ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনও বাড়তি সুবিধা পান না। এই খামতি দূর করতেই এগিয়ে আসছে রাজ্য সরকার। নবান্নের আধিকারিকদের দাবি, ঋণ পাওয়ার জন্য একাধিক শর্ত রয়েছে। আবেদন করলেই ঋণ পাওয়া যাবে না।অযিনি ঋণের জন্য আবেদন জানাচ্ছেন, তিনি ব্যবসা করতে চাইছেন কিনা সেটাও খতিয়ে দেখা হবে। তারপর ধাপে ধাপে সেই ঋণের টাকা দেওয়া হবে। রাজ্যের প্রতিটি জেলাতেই এভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঋণ পাবেন। পরবর্তী সময়ে টার্গেট আরও বাড়ানো হতে পারে। কোনও মহিলা ব্যবসায়িকভাবে সফল হলে তাঁর অধীনে আরও অনেকেই কাজ করতে পারবেন। সেকথা মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের বহু স্বনির্ভর গোষ্ঠী কয়েক বছরে আর্থিকভাবে অনেক এগিয়ে গিয়েছে। রাজ্যের আরও বেশি সংখ্যক মহিলাকে গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার টার্গেট নেওয়া হয়েছে।

‘‌বাংলা ও বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতেই চলবে’‌, শপথের পর বার্তা মুখ্যমন্ত্রীর

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় পর ৬০০০ লাড্ডু বিলি হল ঝাড়গ্রামে, উৎসবের মেজাজ জঙ্গলমহলে

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

হুগলি থেকে বাইকে চেপে শুভেন্দুর শপথে হাজির ‘বাইক বাবা’

নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

জঙ্গলমহলের মাটি থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় ক্ষুদিরাম, আদিবাসী সংস্কৃতি বজায় রাখলেন

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ