জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রত্যাহার করার আবেদন জানালেন স্বাস্থ্য সচিব

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: বিভিন্ন হাসপাতালে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করার আবেদন জানালেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরুপ নিগম(Narayan Swarup Nigam)। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য সচিব(Helath Secretary) বলেন, গত ৯ অগস্টখুব খারাপ ঘটনা ঘটেছিল। রাজ্য সরকার শক্ত হাতে বিষয়টা নিয়েছে। প্রথম দিন থেকে কড়া হাতে তদন্ত করছে রাজ্য প্রশাসন। ১২ ঘণ্টার মধ্যে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ কমিশনার তদন্ত করছেন প্রপারলি।

মুখ্যমন্ত্রী অ্যাসিওরেন্স করেছেন যাতে প্রপার তদন্ত হয়। এই ঘটনায় বাজে এফেক্ট পড়েছে রাজ্য জুড়ে সমস্ত হাসপাতালে। আমরা হাসপাতালগুলোকে বলেছি পরিষেবা চালু রাখার জন্য। কারণ সাধারণ মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে এসে পরিষেবা পাচ্ছেন না। এতে সমস্যা তৈরি হচ্ছে। তাই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করুন পড়ুয়া চিকিৎসকেরা এটাই আবেদন স্বাস্থ্য সচিবের। এদিকে মহিলা কমিশনের সদস্যরা মঙ্গলবার স্বাস্থ্য ভবনে যান।

অন্যদিকে, ন্যাশনাল মেডিক্যালে সন্দীপ ঘোষকে অধ্যক্ষ করায় মঙ্গলবার সকাল থেকে প্রতিবাদ জানিয়ে আন্দোলনে বসেছেন ন্যাশনাল মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষের ঘরের সামনে দরজা আটকে অবস্থান বিক্ষোভে বসেছেন জুনিয়র ডাক্তাররা। নতুন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘরে ঢুকতে দেবেন না তারা। তার মধ্যেই ন্যাশনাল মেডিকেলে ডাক্তারদের সাথে কথা বলতে যান রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং বিধায়ক স্বর্ণ কমল সাহা। তাদের সামনে পেয়েই ক্ষোভ উগরে দেন মেডিকেল কলেজের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা । কেন গিয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে সদ্য বদলি হওয়া অধ্যক্ষ সন্দীপ ঘোষ ১৫ দিনের ছুটি চেয়েছেন স্বাস্থ্য ভবনের কাছে।

এদিকে হাইকোর্ট জনস্বার্থ মামলার শুনানিতে সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো উচিত বলে মত প্রকাশ করেছে। হাইকোর্টে কেস ডাই জরুরী ভিত্তিতে তলব করে শুনানি শুরু করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার আর জি করের ঘটনার প্রতিবাদে দেশের অন্যান্য রাজ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা প্রতিবাদে সোচ্চার হন। গোটা দেশে রাস্তায় নেমে আন্দোলন করছে পড়ুয়া চিকিৎসকরা। এমারজেন্সি পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে আন্দোলনরত চিকিৎসকরা।

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর