গাংপুরে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসী তরুণীর খুনের প্রতিবাদে সরব আদিবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি ,গাংপুর: বর্ধমানের গাংপুরে নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদীবাসি তরুনীর গলা কাটা দেহ উদ্ধার হয়েছিল।দোষী এখনও গ্ৰেফতার হয়নি ।তার প্রতিবাদে বৃষ্টি মাথায় নিয়ে বর্ধমানের গাংপুরের(Gangpur) কাছে ১৯ নম্বর জাতীয় সড়ক ঘন্টার পর ঘন্টা অবরোধ করে, দোষীর গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে।পূর্ব বর্ধমান জেলার গাংপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ভারত জাকাত মাঝি পরগনা নামক আদিবাসী সংগঠনের । স্বাধীনতা দিবসের আগের রাতে , মেয়েদের রাত দখল কর্মসূচির আগেই সন্ধ্যা বেলায় বর্ধমানের(Bardhaman) গাংপুরের নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী তরুণীর বাড়ির পিছন থেকে তার গলা কাটা দেহ উদ্ধার হয়। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে।

পুলিশ এখনো আততায়ীদের ধরতে পারেনি। ফলে ক্ষোভ বাড়ছে এলাকায়। আদিবাসী ওই তরুণীর খুনি কে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছিল আদিবাসী সংগঠনগুলি , কিন্তু তা না হওয়ায় তারা রবিবার অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ১৯ ( দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে) অবরোধ করে। তাদের আরজি কর কান্ড নিয়ে ক্ষোভ বলে জানা গেছে । প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও আন্দোলন কারীদের সংখ্যা ও প্রচুর ছিল তাই। তারা বিভিন্ন ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে জাতীয় সড়কের আপ এবং ডাউন রাস্তায় বসে পড়েন । বৃষ্টি চললেও তারা অবরোধ করে রাখেন গুরুত্বপূর্ণ এই রাস্তা।

প্রায় পৌনে দু’ঘণ্টা ধরে অবরোধ চলে। ফলে বর্ধমান থেকে কলকাতা গামী ও কলকাতা থেকে বর্ধমান গামী রাস্তা অবরুদ্ধ হয়।তাদের আরোও দাবি তিন চারদিন হয়ে যাওয়ার পরেও কেনো দোষী এখনও গ্ৰেফতার হচ্ছেনা।দোষীকে দ্রুত খুঁজে বার করে তাকে ফাঁসি দেওয়ার দাবি জানান‌। আর এই আন্দোলনের মাঝেই আদিবাসী সম্প্রদায় মানুষদের সাথে আন্দোলনের সামিল হন রাজ্যের এসটি মোর্চার সভাপতি তথা হাবিবপুরের বিজেপির বিধায়ক জুয়েল মুর্মু। এই অবরোধের দরুন জাতীয় সড়কে স্বাভাবিক যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে।

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়