শ্যামবাজারের পর এবার সল্টলেক স্টেডিয়ামের বাইরে ১৪৪ ধারা বলবৎ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক স্টেডিয়ামে রবিবার আগেই বাতিল করে দেওয়া হয়েছে ডার্বি ম্যাচ। কিন্তু তারপরেও সল্টলেক স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ দেখাবার অছিলায় কিছু মানুষ গোলমাল পাকানোর ষড়যন্ত্র করছে। তাই সেই আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় তার জন্য উত্তর কলকাতার শ্যামবাজারের পর সল্টলেক স্টেডিয়ামের বাইরে বিস্তীর্ণ এলাকায় বিকেল ৪টে থেকে রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা (১৬৩ ধারা)বলবৎ করল বিধাননগর কমিশনারেট। মোবাইল ফোনে একটি কথোপকথন বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে শোনানো হয় সাংবাদিকদের।

এরপর বিধাননগর কমিশনারেটের বর্তমান পুলিশ কমিশনার মুকেশ কুমার স্পষ্ট জানিয়ে দেন, ১৬৩ ধারা অনুযায়ী কোন জমায়েত করা যাবে না সল্টলেক স্টেডিয়ামের বাইরে আশেপাশের চত্বরে।রবিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে আরজি করে ঘটনার প্রতিবাদে ফুটবলপ্রেমীদের একাংশ প্রতিবাদ মিছিলের ডাক দেয়। বিধাননগর পুলিশের তরফে জানানো হয় ওই মিছিলে বিশৃঙ্খলা এবং অশান্তি সৃষ্টির চেষ্টা করবে কিছু কুচক্রী। তাই কোন জমায়েত করা যাবে না।

রবিবার ডার্বি ম্যাচ(Derby Match) হলে সেখানেও দর্শক আসনে বিক্ষোভের নামে মারামারি ও হামলা করার ছক্য এসেছিল কিছু দুষ্কৃতী। তাই এদিনের এই ম্যাচ পুলিশ আগাম খবরের ভিত্তিতে বাতিল করে দেয় দর্শকদের নিরাপত্তার কথা ভেবে। এবার বিধাননগর কমিশনারেট এর পক্ষ থেকে সল্টলেক স্টেডিয়ামের বাইরে এই বিক্ষোভে যোগ না দেওয়ার আবেদন জানানো হল।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের