আরজি কর কাণ্ডে ফুটবল প্রেমীদের তাণ্ডবে স্তব্ধ বাইপাস, ভোগান্তিতে আমজনতা

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের প্রতিবাদে সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে আঁচ পড়তে পারে সেই আশঙ্কায় রবিবার ইস্টবেঙ্গল -মোহন বাগান ডার্বি ম্যাচ বাতিল করা হয়। এরপর সোশ্যাল সাইটে কয়েকটি অডিও বার্তা(Audio Voice) ঘোরাফেরা করতে শুরু করে। সেই নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে বিধাননগর পুলিশ। অডিও বার্তায় চিকিৎসক খুনের প্রতিবাদে সবাইকে সামিল হওয়ার কথা বলা হয়। পাশাপাশি বলা হয়েছে পুলিশ আটকাতে এলে পুলিশের উপর হামলা করতে হবে। বড়সড় ঝামেলার আশঙ্কায় বিধাননগর পুলিশের ডিসি অণীশ সরকার(DC Anish Sarkar) সাংবাদিক বৈঠক করেন। বিধাননগর পুলিশের বিশাল পুলিশবাহিনী সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে(Yuba Bharati Stadium) প্রতিটা গেটে মোতায়েন করা হয়।

বড়সড়ো ঝামেলা যাতে না হয় তার জন্য ১৪৪ ধারা বলবৎ করা হয় বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত। নিমেষে সল্টলেক স্টেডিয়াম চত্বর শুনশান হয়ে যায়। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে রাস্তায় না বেরোনোর আবেদন জানানো হয়। সমর্থকদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখিয়ে চলে যাওয়ার জন্য পুলিশ মাইকে ঘোষণা করতে থাকে। কিন্তু হঠাৎ কাদা পাড়া বাস স্ট্যান্ডের কাছে কলোনি এলাকায় পুলিশ কিছু ফুটবলপ্রেমী সমর্থকদের ধরতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশকে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানে জড়ো হওয়া দুই দলের সমর্থকরা। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশ মৃদ লাঠিচার্জ করে।

এদিকে ইএমবাইপাসে(E M ByPass) বেঙ্গল কেমিক্যাল থেকে চিংড়িঘাটা পর্যন্ত দুপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বহু সমর্থক পায়ে হেঁটে সল্টলেক স্টেডিয়াম লোগোয়া ইএম বাইপাসে জড়ো হন। এই প্রথম ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ও মহামেডান সমর্থকদেরও একসাথে আরজি করের ঘটনায় প্রতিবাদের কণ্ঠস্বরে উচ্চারিত হতে শোনা যায় ‘উই ওয়ান্ট জাস্টিস’। কারোর হাতে ছিল মোহনবাগানের পতাকা কারোর গায়ে ছিল ইস্টবেঙ্গলের জার্সি আবার কেউ করে এসেছিল ইন্ডিয়ান ক্রিকেট দলের জার্সি। বিক্ষোভকারীদের হাতে ছিল সিপিএম-বিজেপির পতাকা। 

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের