ইংরেজবাজার এলাকা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ গৃহবধূ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার: গত দশ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ মালদা ইংরেজবাজার শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর এক গৃহবধূ। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের মধ্যেই রয়েছেন পরিবার। পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে ইংরেজবাজার থানায়(Englishbazar P.S.) লিখিত অভিযোগ করা হয়। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত গৃহবধুর কোন সন্ধান পাওয়া যায়নি। যার ফলে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে।

পরিবার সূত্রে জানা যায় ,১০ অগস্ট সন্ধ্যা ছটা’য় গৃহবধূ বিবেকানন্দ পল্লীর বাড়ি থেকে বেরিয়ে বাবার বাড়ি অর্থাৎ বাশবাড়িতে যাওয়ার জন্য বেরোন। এদিকে রাত বাড়ার পর বাড়িতে ফিরে না আসলে বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। ১১ অগষ্ট সকালে গৃহবধূর স্বামী নবারুণ শর্মা(Nabarun Sharma) ইংরেজবাজার থানায় নিখোঁজ বিষয়ে অভিযোগ জানান। প্রায় দশ দিন হতে চলল এখনো পর্যন্ত গৃহবধুর কোন সন্ধান দিতে পারেনি ইংরেজবাজার থানার পুলিশ।

চিন্তিত গৃহবধুর পরিবার। কার্যত পুলিশের উপর ভরসা করা ছাড়া আর কোন উপায় নেই। রাজ্যের ক্রমশ নারীদের নিরাপত্তা নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো উঠছে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেক্ষেত্রে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে পরিবারের। পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে তারা সব থানাতেই ওই নিখোঁজ গৃহবধুর ছবি পাঠিয়ে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সূত্র পাওয়া যায় নি। নিখোঁজ গৃহবধূর অন্যান্য সূত্র ঘেঁটে দেখছে পুলিশ।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ