Dwarkadhish Temple : এই ধামে শ্রীকৃষ্ণ পূজিত হন রাজা রূপে, জেনে নিন মন্দিরের কিছু অজানা তথ্য  

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : ভারতের প্রধান ধামগুলির মধ্যে অন্যতম হল দ্বারকা ধাম। এখানে জগদ্গুরু শ্রীকৃষ্ণের প্রাচীন মন্দির বর্তমান। গুজরাটের জামনগর জেলায় গোমতী নদীর তীরে দ্বারকা শহরেই রয়েছে কৃষ্ণের দ্বারকাধীশ মন্দির। এটিই দ্বারকার প্রধান মন্দির, যা “জগত মন্দির” বা  “রণছোড়রায় মন্দির” নামে পরিচিত। একে গোমতী দ্বারকা বলা হয়ে থাকে। এটি মোক্ষদায়ী সপ্তপুরীর মধ্যে অন্যতম।

কথিত আছে, এই দ্বারকাধীশের প্রধান মন্দিরটি প্রায় ২৫০০ বছর পুরনো। পৌরাণিক বিভিন্ন কাহিনী থেকে পাওয়া তথ্যানুসারে জানা যায়, শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ প্রস্থানের পরেই সমগ্র দ্বারকা নগরী তলিয়ে যায় আরব সাগরের তলায়। শুধুমাত্র পার্থসারথি কৃষ্ণের দেবালয় ও ভেট দ্বারকাই সুরক্ষিত থাকে। পরবর্তীকালে কৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ এই মন্দিরের নির্মাণ করেন।

পরবর্তীকালে সেই মন্দিরেই দ্বারকার রাজা রূপে পূজিত হন শঙ্খ-চক্র-গদা-পদ্মধারী শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি। দ্বারকার সমুদ্রে তলিয়ে যাওয়ার রহস্য সমাধান করতে ১৯৩০-তে ওই এলাকায় ব্রিটিশরা প্রত্নতাত্ত্বিক খননকার্য চালায় । স্বাধীনতার পর ১৯৬০ ও ১৯৭৯-তে ফের ইতিহাসের খোঁজে নামে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (Archaeological Survey of India)। ৫০০-র বেশি পুরাতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেন তাঁরা। যার মধ্যে বেশ কিছু খ্রীষ্টের জন্মের বহু আগে তৈরি হয়েছে বলে প্রমাণ মেলে।

প্রাচীন কাহিনী থেকে জানা যায়, অত্যাচারী কংসকে বধের পর শ্রীকৃষ্ণ মথুরাতেই থাকতেন। কিন্তু কংসের মৃত্যু মানতে না পেরে তাঁর শ্বশুরমশাই মগধরাজ জরাসন্ধ বারংবার মথুরা আক্রমণ করেছিলেন। ফলে শ্রীকৃষ্ণ যাদবদের নিয়ে দ্বারকায় চলে আসেন।

এবার জেনে নিন দ্বারকাধীশ মন্দিরের কিছু অজানা তথ্য :

১. দ্বারকা নগরীর এই দ্বারকাধীশ মন্দিরের উচ্চতা ২৫৬ ফুট। এই ৭ তল বিশিষ্ট মন্দিরটি চুনাপাথর দিয়ে তৈরী।

২. মন্দিরের দক্ষিণে অবস্থিত স্বর্গদ্বার ও উত্তরে মোক্ষ দ্বার। মোক্ষ দ্বার দিয়ে গোমতী নদীর তীরের দিকে যাওয়া যায়।

৩. দ্বারকাধীশ মন্দিরের চূড়াটিই ৪৩ মিটার উঁচু। এই চূড়ায় সূর্য ও চন্দ্র আঁকা একটি ধ্বজা লাগানো রয়েছে। জানা যায়, এটি বিশ্বের সবচেয়ে বড় ধ্বজা, যা প্রায় ১০কিমি দূর থেকে দেখা যায়।

৪. দ্বারকাধীশ মন্দিরের পূর্ব দিকে ঋষি দুর্বাসার মন্দির রয়েছে। দক্ষিণে রয়েছে জগৎগুরু শঙ্করাচার্যের শারদা মঠ এবং উত্তরের মোক্ষদ্বারের কাছে বর্তমান কুশেশ্বর শিব মন্দির। কথিত কাছে, এই শিব মন্দিরের দর্শন ছাড়া দ্বারকা যাত্রা অসম্পূর্ণ থেকে যায়।

৫. জনশ্রুতি আছে, চার ধামের মধ্যে বদ্রীনাথে শ্রীকৃষ্ণ স্নান করেন, দ্বারকায় পোশাক পড়েন। এরপর  পুরী ধামে তিনি ভোজন সেরে রামেশ্বরমে বিশ্রাম নিতে যান।

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি