অরুণাচল প্রদেশে আর্মি ট্রাক খাদে পড়ে প্রাণ হারিয়েছে ৩ সেনাকর্মী

বুধবার ভোর ৬ টার দিকে অরুণাচল প্রদেশের তাপি গ্রামের কাছে ট্রান্স অরুণাচল হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। সেনা সূত্রের খবর, মৃতদের মধ্যে ছিলেন সেনা হাবিলদার নাখাত সিং, নায়েক মুকেস কুমার এবং গ্রেনেডিয়ার আশিস কুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি: অরুণাচল প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। অরুণাচল প্রদেশের আপার সুবানসারি জেলায় একটি আর্মি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গিয়েছে। যাতে নিহত হয়েছেন ৩ সেনা জওয়ান এবং আহত হয়েছেন বেশ কয়েকজন সেনাকর্মী। ঘটনাটি বুধবার নিশ্চিত করেছেন অরুণাচল পুলিশ কর্মকর্তা। জানা গিয়েছে, বুধবার ভোর ৬ টার দিকে অরুণাচল প্রদেশের তাপি গ্রামের কাছে ট্রান্স অরুণাচল হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। সেনা সূত্রের খবর, মৃতদের মধ্যে ছিলেন সেনা হাবিলদার নাখাত সিং, নায়েক মুকেস কুমার এবং গ্রেনেডিয়ার আশিস কুমার।

জানা গিয়েছে, যে আর্মি ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়েছিল সেটি কর্মীদের নিয়ে একটি কনভয়ের উদ্দেশ্যে আপার সুবানসিরির জেলা সদর শহর দাপোরিজো থেকে লেপারাদা বাসরের দিকে যাচ্ছিল, তখনই দুর্ঘটনাটি ঘটেছে। আর খাদে পড়া মাত্রই স্থানীয়রা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেছে এবং নিহতদের মরদেহ উদ্ধারে সহায়তা করেছে।

একটি X-পোস্টে সেনাবাহিনী র ইস্টার্ন কমান্ড নিহদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘লেফটেন্যান্ট আরসি তিওয়ারি, আর্মি CDRC এবং হাবিলদার নাখাত সিং, NK মুকেশ কুমার, GDR আশীষের দুঃখজনক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। যাঁরা আমাদের সেনামহলে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। অরুণাচল প্রদেশের কর্তব্যরত ভারতীয় সেনাবাহিনী শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানায়।’ এদিকে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু নিহত ৩ সেনাকর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। মৃতাদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এবং সাহসী সেনাদের আত্মার শান্তি কামনা করেছেন।

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি