মাঠেই হৃদরোগে আক্রান্ত, ২৭ বছরেই চলে গেলেন ফুটবলার হুয়ান ইখকিয়ার্দো

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে কোপা লিবারতাদোসের ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন হুয়ান ইখকিয়ার্দো। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঠে খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন, আর হাসপাতালে ভর্তি হলেও শেষ রক্ষা হল না। মাত্র ২৭ বছর বয়সেই পৃথিবী ছেড়ে চলে গেলেন উরুগুয়ের তরুণ ফুটবলার হুয়ান ইখকিয়ার্দোর (Juan Izquierdo)। মৃত্যুর দিন মাঠে ম্যাচ খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন উরুগুয়ের ফুটবলার হুয়ান ইখকিয়ার্দো। এরপর তাঁকে ব্রাজিলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় পাঁচদিন জীবন-মৃত্যুর সঙ্গে সংগ্রামে অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হলেন উরুগুয়ের ২৭ বছর বয়সী ফুটবলার। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে উরুগুয়ে ফুটবল টিম। বুধবার (২৮ অগস্ট) ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল একটি বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯.৩৮ মিনিটে প্রয়াত হয়েছেন হুয়ান ইখকিয়ার্দো। তাঁর মৃত্যুর কারণ, কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট অ্যাসোসিয়েটেড উইথ কার্ডিয়াক অ্যারিথমিয়া (cardiorespiratory arrest associated with his cardiac arrhythmia)।

টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে মারা গেলেন হুয়ান ইখকিয়ার্দো। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে কোপা লিবারতাদোসের ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন হুয়ান ইখকিয়ার্দো। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর মৃত্যুর খবরটি ন্যাশিওনাল ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে। তাঁরা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, গোটা ক্লাব হুয়ান ইখকিয়ার্দোর মৃত্যুতে মর্মাহত, শোকস্তব্ধ। অপূরণীয় ক্ষতি হয়েছে। কারণ ন্যাশিওনাল ক্লাবের একজন সদস্য ছিলেন হুয়ান ইখকিয়ার্দো। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ামক সংস্থা কনমেবল (CONMEBOL)-ও। কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ (Alejandro Domínguez) বলেছেন, ‘হুয়ান ইখকিয়ার্দোর অকালমৃত্যুতে তাঁরা গভীরভাবে মর্মাহত।’

গত রবিবার থেকে হাসপাতালে ত ভেন্টিলেশনে ছিলেন তিনি। ছেলেকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন হুয়ান ইখকিয়ার্দোর বাবা-মা ও ক্লাবের কর্মকর্তারা। মৃত্যুকালে ইখকিয়ার্দো রেখে গেলে তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে। চলতি মাসেই তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছিল। ছেলেকে চোখ ভরে দেখতেও পারলেন না তরুণ ফুটবলার। পৃথিবীর মায়া শেষ করে মাত্র ২৭ বছরেই পরলোকগমন করলেন হুয়ান ইখকিয়ার্দো। তাঁর মৃত্যুর জন্যে উরুগুয়ের ম্যাচ বন্ধ রাখা হয়েছে।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের