পুরভোটের ফলাফলের আগেই বিজয়ী অনন্যা! জানুন কেন…

মাটির মানুষদের ভোটে ফলাফল প্রকাশের আগেই বিজয়ী ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়, তবে এ এক অন্য প্রতিযোগিতায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুরভোটের ফলাফল প্রকাশের বাকি এখনও ১ দিন। কিন্তু তার আগেই বিজয়ী হলেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। এক কালের বিমানসেবিকা এবং গ্ল্যামার জগতের নাম করা মডেল। তবে এখন রাজনৈতিক ময়দানে বেশ পরিচিত মুখ। এককথায় সুন্দরী বুদ্ধিদীপ্ত, বিচক্ষণ অনন্যা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরভোটের ১০৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী এবার ‘মিস ইলেকশন’ খেতাব পেলেন।  ব্যাপারটা ঠিক কী? 

পুরভোটের সকল সুন্দরী প্রার্থীদের নিয়ে অনলাইনে একটি বিউটি কনটেস্টের আয়োজন হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নির্বাচিত হয়েছিলেন, ৪৬ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী অনুস্কা আকবর, ৫৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায় ও ৮৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী কলি নারায়ণ মুখোপাধ্যায় এবং অনন্যা। আর তাঁদের সকলকে পিছনে ফেলে এক সময়ের ‘মিস ক্যালকাটা’ এবার ‘মিস ইলেকশন’ খেতাবও জিতে নিলেন। উল্লেখ্য, এর আগে তাঁর নিজের ডিজাইন করা শাড়ি হট কেকের মত সেল হয়েছিল লোকসভা ভোটের আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আঁকা ছিল সেই শাড়ির প্রিন্টে। ফলে তা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এবার কলকাতা পুরসভার ফল ঘোষণার আগেই তৃনমূল প্রার্থীর মুকুটে নতুন পালক। 

নয় বছর বিমান সেবিকা হিসাবে আকাশে উড়েছেন অনন্যা। হয়েছেন মিস ক্যালকাটাও । তবে রাজনৈতিক ময়দানে আসার পর থেকেই গ্ল্যামারের দুনিয়া থেকে অনেক দূরে রয়েছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। ২০১১তে রাজনীতিতে হাতেখড়ি তাঁর। ১০৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবারেও ওই একই ওয়ার্ডের প্রার্থী। দলের হয়ে প্রচারেই ব্যাস্ততার মাঝে দিন কেটেছে তাঁর। আর এবার সেই মা মাতি মানুষের সরকার যাঁদের নিয়ে ভাবে অর্থাৎ মাটির কাছাকাছি থাকা মানুষের ভোটে ফলাফল প্রকাশের আগেই তিনি বিজয়ী, তবে এ এক অন্য প্রতিযোগিতায়। 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী