দেড় দশক পর US ওপেন জিতে ইতিহাস গড়লেন ইতালিয়ান সিনার

মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে ৬-৩ ৬-৪ ও ৭-৫ গেমে হারিয়ে ইউএস ওপেনে বিজয়ী হলেন ২৩ বছর বয়সী ইয়ানিক সিনার। তিনিই প্রথম ইতালিয়ান, যিনি ইউএস ওপেন এককে শিরোপা জিতেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় দেড় দশক পর US ওপেনের টেনিস ফাইনালে ইতিহাস গড়লেন প্রথম ইতালিয়ান ইয়ানিক সিনার। মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে ৬-৩ ৬-৪ ও ৭-৫ গেমে হারিয়ে ইউএস ওপেনে বিজয়ী হলেন ২৩ বছর বয়সী ইয়ানিক সিনার। তিনিই প্রথম ইতালিয়ান, যিনি ইউএস ওপেন এককে শিরোপা জিতেছেন। তবে এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেও নিজের দেশকে গর্বিত করেছিলেন সিনার। এবার US ওপেনে জয়ী হয়ে ইতিহাস গড়লেন সিনার।

১৯৭৭ সালে আর্জেন্টাইন টেনিস তারকা গিলের্মো ভিলাসের পর সিনারই প্রথম খেলোয়াড় যিনি একই মরসুমে প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জিতলেন। দুর্দান্ত জয়ের পর সিনার তাঁর সাফল্য উৎসর্গ করেছেন তাঁর অসুস্থ আত্মীয়কে। তাঁর কথায়, ‘আমার আন্টির শরীর ভালো নেই। আমি জানি না, তিনি কত দিন বাঁচবেন। আমার জীবনে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার যদি একটিই চাওয়া থাকে, সেটি হচ্ছে তাঁর সুস্থ হয়ে ওঠা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি সম্ভব নয়।’

তবে সিনার সাফল্য ফ্রিটজকে আশাহত করেছে। কারণ তিনি উত্তর আমেরিকার খ্যাতিমান টেনিস তারকা, তিনি জিতলে ২১ বছর প্রথম আমেরিকান হিসেবে গ্র্যান্ড স্লাম জয় পেত মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সেই সুযোগ হারালেন ফ্রিটজ। তাঁর খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ২০০৩ সালে ট্রফি জেতা অ্যান্ডি রডিকও। ২৩ বছর বয়সী সিনারের কাছে তিনি ব্যার্থ হলেন। US ওপেনে ১২তম বাছাই হিসেবে নামা ফ্রিটজ হেরে গিয়ে জানিয়েছেন, ‘আমি জানি, আমাদের দেশের মানুষ অনেক দিন ধরে একজন চ্যাম্পিয়নের অপেক্ষা করছে। আমি দুঃখিত যে এ বেলায় আমি সেটা পারলাম না।’

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির