ভাদ্র একাদশীতে শুভ যোগ! কোন রাশিতে বিপদ ?

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার (১৪ সেপ্টেম্বর) ভাদ্র শুক্লা একাদশীতে চাঁদ সারা দিন রাত মকর রাশিতে থাকবে। পাশাপাশি সর্বার্থ সিদ্ধি যোগ-সহ একাধিক শুভ যোগের প্রভাব রয়েছে।পঞ্জিকা মতে, আজ ভাদ্র শুক্লা একাদশী তিথি। পঞ্জিকায় এই দিনটি পরিবর্তিনী একাদশী নামে পরিচিত। এই তিথিতে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, অতিগণ্ড যোগ ও শোভন যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ৮টা ৩৩ মিনিট পর্যন্ত উত্তর আষাঢ় নক্ষত্র ও পরে শ্রাবণ নক্ষত্রের প্রভাব থাকবে। অন্যদিকে শনিবার হল শনি ঠাকুরের প্রিয় দিন। আজ শুভ যোগে যেমন উন্নতি কুড়োবে বেশ কিছু রাশি। তেমনই বেশ কিছু রাশিকে ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। জেনে নিন সতর্ক থাকবেন কারা।

মেষ : মন সারাদিন অশান্ত থাকবে। কর্মক্ষেত্রে কাজের প্রেসার বাড়বে। পরিবার থেকে তেমন চাপ থাকবে না। সন্ধ্যেবেলায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন। দাম্পত্য জীবন ভাল যাবে। প্রেম জীবনে সঙ্গীর প্রতি বিশ্বাস বাড়বে। তবে সতর্ক থাকুন। বুঝেশুনে কথা বলুন। রাগ নিয়ন্ত্রণে রাখুন।

বৃষ :  পরিশ্রমের সঠিক ফল পাবেন না। তবে কাজে দক্ষতা বাড়বে। সহকর্মীদের থেকে সুনাম পেতে পারেন।পরিবার থেকে সমর্থন পাবেন। ছোটখাটো বিষয়ে সমস্যা দেখা দিতে পারে। সতর্ক থাকুন। আত্মবিশ্বাসের সঙ্গে কাজে হাত দিন।

মিথুন : কোন অশুভ সংবাদ পেতে পারেন। পরিবারে বাবার সঙ্গে তর্ক-ঝগড়া হতে পারে। তবে পরে তা সমাধান হয়ে যাবে। পরিবারে উত্তেজনার সৃষ্টি হতে পারে। আবেগে ভেসে যাবেন না। অর্থভাগ্য ওঠানামা করতে পারে।

কর্কট : আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। তবে বর্তমান পরিস্থিতি খুব একটা ভাল যাবে না। বাড়িতে বুঝিয়ে বলুন আপনার পরিস্থিতির কথা। সঙ্গীকে গোপন করবেন না কোন কথা। মাথা গরম করবেন না। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

সিংহ : কর্মক্ষেত্রে প্রতিপক্ষের কথায় পাত্তা না দিয়ে নিজের কাজ করে যান। আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন তবেই সাফল্য পাবেন। সামাজিক দায়িত্ব বাড়বে। অর্থভাগ্য ভাল যাবে না। অর্থ বুঝে ব্যয় করুন।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত