মামলার ভয়ে আত্মগোপনে ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা ক্ষমতা ছাড়া হওয়ার পরে আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেক অভিনেতা-অভিনেত্রীই আত্মগোপনে চলে গিয়েছেন। নায়ক ফেরদৌস আমেদ, রিয়াজ-সহ ঢাকাই সিনেমার একাধিক নামী-দামী নায়ক-অভিনেত্রীর বিরুদ্ধে খুনের মামলাও দায়ের হয়েছে। যদিও তাঁর নামে কোনও খুনের মামলা নেই, তবুও ৫ অগস্টের পরে আর খোঁজ মিলছে না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির। তিনি দেশে নেই, এটা সত্যি। কিন্তু কোন দেশে ঘাঁটি গেড়েছেন তা জানা যায়নি। ফোন ও ম্যাসেঞ্জারে একাধিকবার কল করেও অভিনেত্রীর সাড়া মেলেনি। তবে মাহির ঘনিষ্ঠ দুই পরিচালক জানিয়েছেন, দেশে থাকলে তাঁর নামে মিথ্যা মামলা দিয়ে তাঁকে গ্রেফতার করা হতে পারে এমন আশঙ্কাতেই আত্মগোপনে গিয়েছেন ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা।

কেরিয়ারের শুরু থেকেই বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন মাহি। শুধু তাই নয়, দাম্পত্য জীবনও খুব একটা সুখের ছিল না। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে আওয়ামী লীগ নেতা তথা ব্যবসায়ী রাকিব সরকারের প্রেমে পড়েন তিনি। ঘরও বাঁধেন দুজনে। স্বামীর দেখাদেখি আওয়ামী লীগ রাজনীতিতেও গভীরভাবে জড়িয়ে পড়েন। আওয়ামী লীগের হয়ে বিভিন্ন সভা-সমাবেশে দেখা গিয়েছে তাঁকে। গত বছর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে দাঁড়ানোর জন্য আদাজল খেয়ে নেমেছিলেন। যদিও ভাগ্যে শিঁকে ছেড়েনি। আওয়ামী লীগের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়েই রাজশাহী-১ আসন থেকে লড়েন। কিন্তু ভোটে ভরাডুবির মুখে পড়তে হয়। জামানত-ও বাজেয়াপ্ত হয়। নির্বাচনে হেরে যাওয়ায় প্রভাব পড়ে সংসার জীবনে। বিচ্ছেদ ঘটে দ্বিতীয় সংসারেও।

গত ৫ অগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরেই একের পর এক মামলা দায়ের হয় আওয়ামী লীগ ঘনিষ্ঠ খেলোয়াড়, শোবিজ অঙ্গনের তারকাদের বিরুদ্ধে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে রাতের অন্ধকারেই দেশত্যাগ করেন মাহি। যদিও ঢাকা বিমানবন্দরে অভিবাসন দফতরের হেনস্থার মুখে পড়তে হয়েছিল তাঁকে। ডিজিএফআই ও এনএসআই এর ছাড়পত্র পাওয়ার পরেই উড়ে যান তিনি। কিন্তু তার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হলেও যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দিয়েছেন।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত