চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউনূস সরকারকে জোর ধাক্কা দিলেন ‘মহানগর’ ওয়েব সিরিজের পরিচালক

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘অবৈধভাবে’ ক্ষমতায় বসেই প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন পদে অনুগতদের বসানোর এক নির্লজ্জ প্রক্রিয়া শুরু করেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এবার সেই সরকারকেই জোর ধাক্কা দিলেন বাংলাদেশের তরুণ নাট্যকার তথা পরিচালক আশফাক নিপুন। ওটিটিতে সাড়া ফেলে দেওয়া ‘মহানগর’ ওয়েব সিরিজের পরিচালককে গতকাল রবিবারই (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসাবে নিয়োগ করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আর তার কয়েক ঘন্টার মধ্যেই ওই পদ ফিরিয়ে দিয়েছেন নিপুন।

চট্টগ্রামে জন্মগ্রহণকারী আশফাক নিপুন  ২০০৫ সালে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। মূলত বাংলাদেশের বিনোদনমূলক টিভি চ্যানেলগুলিতে প্রণয়মূলক ও হাস্যরসাত্মক ধারার নাটক নির্মাণ করলেও পরবর্তীকালে তিনি সামাজিক ও রাজনৈতিক ধারার নাটক নির্মাণ করে জনপ্রিয় হন। ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-য়ে মুক্তি পায় তাঁর পরিচালিত ওয়েব সিরিজ ‘মহানগর’। ওই সিরিজে ওসি হারুনের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেতা মোশাররফ করিম।

বাংলাদেশের সংস্কৃতিমহলে কটর আওয়ামী লীগ বিরোধী এবং জামায়াত ইসলামীর ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত নিপুন। গত ৫ অগস্ট শেখ হাসিনার পতনের পরে একাধিকবার তাকে বিজয়োল্লাসে মেতে উঠতেও দেখা গিয়েছে। আওয়ামী লীগের কট্টর বিরোধী হওয়ার কারণেই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসাবে তরুণ নাট্য পরিচালককে মনোনীত করেছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ‘মহানগর’ পরিচালক। রবিবার রাতে ফেসবুকে এক পোস্টে সরকারি দান প্রত্যাখানের কথা জানিয়ে নিপুন লেখেন, ‘আমি আজীবন চলচ্চিত্রে বা শিল্পে সেন্সর বোর্ড প্রথার বিরুদ্ধে। আমি খুবই সম্মানিত বোধ করেছি মন্ত্রণালয় আমাকে বোর্ডের সদস্য হওয়ার যোগ্য মনে করেছিলেন। কিন্তু একটা মিস-কমিউনিকেশন হয়ে গেছে। আমি এই বোর্ডের অফিশিয়াল সদস্যপদ গ্রহণ করিনি। বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে এই ব্যাপারে আমার কথা হয়েছে।’ সেন্সর বোর্ড প্রথার বিরুদ্ধে নিজের দৃড় অবস্থানের কথা জানিয়ে ‘মহানগর’ পরিচালক লিখেছেন, ‘সেন্সর বোর্ড বাতিলের পক্ষে আমার অবস্থান সর্বদা চলমান থাকবে। নবগঠিত সেন্সর বোর্ডের বাকি সদস্যরা যারা আমার কলিগ, তাদের সেন্সর বোর্ড বাতিল করে দ্রুত সেন্সর সার্টিফিকেশন বোর্ড বা গ্রেডিং সিস্টেম চালুর পক্ষে আমার শুভকামনা রইল।’

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ