আতঙ্কের নাম Omicron, বড়দিন-নিউ ইয়ার ঘরে বসে পালনের নির্দেশ

মাস্ক না পরলে এবং স্বাস্থ্যবিধি না মানলে দেশে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টিকারী করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রনের সম্ভাব্য তাণ্ডব থেকে বাঁচতে আসন্ন বড়দিন ও বর্ষবরণ উ‍ৎসব ঘরে বসে পালনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ, জেলা প্রশাসক ও বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ‘বড়দিন ও বর্ষবরণ উ‍ৎসব উপলক্ষে যেন কোনও বৃহ‍ৎ জন সমাগমের আয়োজন না করা হয়। সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ বছর বাদ রাখা হোক। ধর্মীয় অনুষ্ঠানও সীমিত আকারে পালন করা হোক।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বড়দিন ও বর্ষবরণের উ‍ৎসবে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগের চিঠিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী সব ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, জনসমাবেশ অত্যন্ত সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে উদযাপন করা হচ্ছে। দেশে ইতিমধ্যে মুসলিম, হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান সীমিত আকারে পালিত হয়েছে। তাই বড়দিন ও ইংরেজি নববর্ষের আয়োজনও স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে করা হোক।’

দেশে বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। ওমিক্রনে যে দুই মহিলা ক্রিকেটার আক্রান্ত হয়েছিলেন তাঁরাও সুস্থ হয়ে উঠেছেন। যদিও তাতেও স্বস্তির কিছু নেই বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বিশ্বের ৯০টি দেশে ‘ওমিক্রন’ থাবা বসিয়েছে। আমাদের দেশেও শনাক্ত হয়েছে। কিন্তু মানুষ শুধরোচ্ছে না। না মাস্ক পরছে, না স্বাস্থ্য বিধি মানছে। ফলে ওমিক্রন বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।’

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী