চা-বাগানে টেনে নিয়ে তরুণীকে গণধর্ষণ, মালবাজারে প্রেমিক-সহ ৫ জন গ্রেফতার

এই ঘটনায় নির্যাতিতার প্রেমিক-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার তাঁদের জেল হেফাজতে পাঠিয়েছে আাদালত। নির্যাতিতার পরিবার জানিয়েছে, তরুণী সিকিমে কর্মরত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নারীর সুরক্ষা কোথায়! যেখানে আরজি কর-কাণ্ডে গোটা পশ্চিমবঙ্গ সরগরম, দফায় দফায় প্রতিবাদের ধুম। নারীর নিরাপত্তার দাবি তুলছে প্রতিটা মহল। এখনও আরজি কর-কাণ্ডে তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার হয়নি তার মধ্যে আবারও রাজ্যে গণধর্ষণের ঘটনা ঘটল। জলপাইগুড়ির মালবাজারে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নির্যাতিতার প্রেমিক-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার তাঁদের জেল হেফাজতে পাঠিয়েছে আাদালত। নির্যাতিতার পরিবার জানিয়েছে, তরুণী সিকিমে কর্মরত ছিলেন।

সম্প্রতি ছুটি নিয়ে বাড়িতে আসার পরেই তাঁর সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর ওই যুবক তাঁকে চা-বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। তবে যুবক শুধু একাই ছিলেন না, তাঁর সঙ্গে তাঁর আরও চার সঙ্গী ছিলেন বলে অভিযোগ। তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। বুধবার বিষয়টি তরুণীর পরিবার মালবাজার থানায় জানিয়েছেন। তাঁদের কথায়, তরুণীকে স্থানীয় যুবক জোর করে চা বাগানে ডেকে আনে, এবং সেখানে তরুণীর প্রেমিক আরও চার জনকে নিয়ে এসেছিলেন। এরপর মোট পাঁচজন মিলে তরুণীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ।

পুলিশ বুধবারই এই ঘটনার তদন্ত শুরু করেছিল। এবং ওই তরুণীর প্রেমিক-সহ ৫ জনকে গ্রেফতার করেছে। তাঁদের বৃহস্পতিবার আদালতে তোলা হচ্ছে। এ প্রসঙ্গে মালবাজারের এসডিপিও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘বুধবার এই ঘটনার অভিযোগ দায়ের করার পরেই দ্রুত আমরা পদক্ষেপ নিয়েছি। নির্যাতিতাকে সবরকম সাহায্য করা হয়েছে। তদন্তের পর পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে মূল অভিযুক্তও রয়েছেন। আরও তদন্ত চলছে। অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।”

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত