দুর্গাপুজোয় বাংলাদেশ থেকে ইলিশ আসা ফের অনিশ্চিত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন দুর্গাপুজোয় ওপারের (ভারতের) ম‍ৎস্য রসিকদের পাতে পদ্মার ইলিশ পড়বে কিনা, তা রবিবারও নিশ্চিত নয়। বরং ইলিশ রফতানি নিয়ে নয়া জটিলতা দেখা দিয়েছে। ইলিশ রফতানি বন্ধ চেয়ে এদিনই বাণিজ্য বাণিজ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রকের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি-রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান ওই নোটিশ পাঠানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ভারতে ইলিশ রফতানি বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

শেখ হাসিনা ক্ষমতা হারানোর পরে গত কয়েক বছরের মতো এবারেও আসন্ন দুর্গো‍ৎসবে পশ্চিমবঙ্গ-সহ ভারতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাঙালিদের জন্য পজো হিসাবে ইলিশ পাঠানো হবে কিনা, তা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়। খোদ ম‍ৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রকের ভারপ্রাপ্ত উপদেষ্টা ফরিদা আখতার স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে। তার পরে অন্য দেশে (পড়ুন ভারত) পাঠানো হবে। ভারতে ইলিশ না পাঠানোর জন্য ক্ষমাও চেয়ে নেন।

কিন্তু শনিবার আচমকাই বাণিজ্য মন্ত্রকের তরফে আসন্ন দুর্গো‍ৎসবে বাংলাদেশ থেকে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রক। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ওই সিদ্ধান্তে মুখের হাসি চওড়া হয়েছিল ওপারে থাকা সাধারণ মানুষ থেকে ম‍ৎস্য ব্যবসায়ীদের। প্রথমে ভারতে ইলিশ পাঠানোর বিরোধিতা করলেও রবিবার ১৮০ ডিগ্রি ঘুরে ফরিদা আখতার জানান, ভারতের বিশেষ অনুরোধেই আসন্ন দুর্গো‍ৎসবে তিন হাজার টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। যদিও ভারতের তরফে কে বা কারা ওই অনুরোধ জানিয়েছিলেন তা অবশ্য স্পষ্টভাবে জানাননি তিনি।

ম‍ৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা যখন ইলিশ রফতানির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, ঠিক তখনই আসরে নেমেছেন ভারত বিদ্বেষীরা। সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান ইলিশ রফতানি বন্ধ চেয়ে বাণিজ্য-সহ বিভিন্ন মন্ত্রক ও বিভাগে চিঠি দিয়েছেন। ওই আইনি নোটিশে তিনি বলেছেন, আইনি নোটিশে বলা হয়, ‘ভারতের বিশাল ও বিস্তৃত সমুদ্র সীমা রয়েছে। ভারতের জলসীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয়। তাই বাংলাদেশ থেকে ভারতের ইলিশ মাছ আমদানির কোনও প্রয়োজন নেই। ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে। বাংলাদেশে ভারতীয় এজেন্ট ও মাছ রফতানিকারকরা সারা বছর পদ্মা নদীর ইলিশ মাছ মজুত করে রাখে এবং বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মা নদীর ইলিশ ভারতে রফতানি  করে এবং ক্ষেত্রবিশেষে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার করে। ফলে দেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার ইলিশ পায় না। তাছাড়া বাংলাদেশের রফতানি নীতি ২০২১-২৪ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রফতানিযোগ্য কোনও মাছ নয়। এই পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রক ভারতে ইলিশ মাছ রফতানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছে।’ তিন দিনের মধ্যে ভারতে ইলিশ রফতানি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার না হলে হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলেও আইনি নোটিশে হুমকি দিয়েছেন মাহমুদুল হাসান। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইলিশ রফতানি নিয়ে আইনি লড়াই এখন সময়সাপেক্ষ। আর আইনি জটিলতার কারণে পুজোর সময়ে ওপারের বাঙালির পাতে পদ্মার ইলিশ না-ও পড়তে পারে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের