৩ বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপি নেতার বাবার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি ,নদিয়া:তিন বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ ৭২ বছর বয়সী বিজেপি নেতার বাবার বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ তৃণমূলের। গ্রেফতার অভিযুক্ত ।নদিয়ার শান্তিপুর(Shantipur) হরিপুর অঞ্চলের নৃসিংহ পুর হাউস সাইট কলোনিতে তিন বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপির পঞ্চায়েত পদপ্রার্থীর বাবা মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে। তিনি বিজেপির ৮৬/৭৩ বুথের সভাপতিও। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা কন্যা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়।

হাসপাতালে এসে শিশু কন্যার পরিবারের সাথে কথা বলেন রানাঘাট(Ranaghat) পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, নির্যাতিতার বাবা পেশায় দিনমজুর। হঠাৎ দুপুর নাগাদ তার স্ত্রী তাকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। এরপর বাড়িতে ছুটে আসেন তিনি। পরিবারের দাবি, অভিযুক্ত মনোরঞ্জন হালদারের নাতির সাথে ওই তিন বছরের শিশু কন্যা অভিযুক্তর বাড়িতে খেলতে যায়। এরপরেই ঘটে এই ঘটনা। হঠাৎই ওই শিশু কন্যা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মাকে জানায় যৌনাঙ্গে যন্ত্রণার কথা। তখনই জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনার উদঘাটন হয়। সাথে সাথেই শিশুকন্যাকে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় পরিবার। এরপর অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

যদিও ঘন্টা খানিকের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি শিশু কন্যাকে মেডিকেলের জন্য পাঠানো হয় শান্তিপুর হাসপাতালে(Shantipur Hospital)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার পকশো মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। অন্যদিকে, শিশু কন্যার বাড়িতে ছুটে যায় তৃণমূলের প্রতিনিধি দল। এরপর প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ করতে শুরু করে তাঁরা। নেতৃত্ব দেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক(MLA) ব্রজ কিশোর গোস্বামী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। যদিও এই ঘটনায় এখন চরম উত্তেজনা এলাকায়। পুলিশের তরফে বসানো হয়েছে পুলিশ পিকেট।যদিও এই বিষয়ে এখনো বিজেপির তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যাইনি।

রেললাইন পার করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! ট্রেনের ধাক্কায় মৃত্যু মা ও মেয়ের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত