বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা কর্মীদের হিজাব পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার বদলের সঙ্গে বদলাতে শুরু করেছে বাংলাদেশ। ফের আধুনিকতার পথ ছেড়ে রক্ষণশীলতার দিকে হাঁটতে শুরু করেছে। এবার বাংলাদেশ সেনাবাহিনীর মহিলা আধিকারিক ও কর্মীদের হিজাব পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। অর্থা‍ৎ সেনার মতো গুরুত্বপূর্ণ বিভাগের মহিলা কর্মী-আধিকারিকরা চাইলে উর্দির সঙ্গে হিজাবও পরতে পারবেন। অ্যাডজুট্যান্ট জেনারেলের (এজি) কার্যালয়ের তরফে এক অভ্যন্তরীণ আদেশে হিজাব পরার অনুমতি দেওয়ার কথা জানানো হয়েছে।

১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করলেও মুসলিম অধ্যুষিত দেশটিতে সেনাবাহিনীতে মহিলাদের প্রবেশের দরজা বন্ধ ছিল দীর্ঘদিন। প্রধানমন্ত্রী হিসাবে ২০০১ সালে মহিলাদের ক্ষমতায়নের জন্য সেনাবাহিনীতে মহিলাদের প্রবেশের অনুমতি দিয়েছিলেন। মূলত চিকি‍ৎসা ও শিক্ষা সংক্রান্ত বিভাগেই প্রথমে মহিলাদের নিয়োগ করা হয়। ২০১৫ সালে জওয়ান ও আধিকারিক হিসাবে মহিলাদের নিয়োগ করা হয়। প্রথমে সফল প্রশিক্ষণ শেষে ৮৭৯ জনকে নারী সৈনিক হিসাবে নিয়োগ করা হয়। এর পরে বিমান বাহিনীতেও মহিলাদের যুদ্ধ পাইলট হিসাবে নিয়োগ দেওয়া হয়। দেশের প্রথম মহিলা মেজর জেনারেল হিসাবে নিয়োগ পান সুসানে গীতি।

তবে এতদিন নিরাপত্তার কারণে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত মহিলা সৈনিক ও আধিকারিকদের হিজাব পরার ক্ষেত্রে বিধিনিষেধ জারি ছিল। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পরে সেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনার অ্যাডজুট্যান্ট জেনারেলের (এজি) কার্যালয়ের তরফে এক অভ্যন্তরীণ আদেশে বলা হয়েছে, নারী সেনা সদস্যদের (অফিসার, এএফএনএস ও অন্যান্য পদবি) ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাব পরার অনুমতি দেওয়া হচ্ছে। একই সঙ্গে ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি