রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদে ভারতকে চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পর এবার ভারতকে  নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ হিসাবে চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার কেয়ার স্টারমার স্থায়ী সদস্যপদ করার জন্য ভারতকে সমর্থন করেছেন। বর্তমানে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন চলছে। সেখানেই স্টারমার জানান,’ রাষ্ট্রপুঞ্জকে অধিকতর প্রতিনিধিত্বশীল সংস্থা হিসাবে তৈরি করার জন্য নিরাপত্তা পরিষদকে পরিবর্তন করতে হবে।‘

এই বক্তব্যের পরেই ব্রিটেন প্রধানমন্ত্রী আরও জানান,’  আমরা নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসাবে ব্রাজিল, ভারত, জাপান ও জার্মানিকে দেখতে চাই। নির্বাচিত সদস্যদের জন্যও আরও বেশি আসন রাখার দরকার। ‘এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারতকে যোগদান করার পক্ষে সমর্থন করেন। পাশাপাশি গত সপ্তাহেই জো বাইডেন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারতকে সমর্থন করেছিলেন।  মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট ভাবে জানিয়ে দেন,’ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নয়াদিল্লির স্থায়ী সদস্যপদকে সমর্থন করে আমেরিকা।‘  

উল্লেখ্য, বর্তমানে নিরাপত্তা পরিষদ পাঁচটি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য দেশ রয়েছে। পাঁচটি স্থায়ী সদস্য হল রাশিয়া, ব্রিটেন, চীন, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই সকল দেশগুলিই মূলত কোন প্রস্তাবে ভেটো দেওয়ার ক্ষমতা রাখে। তাই এবার  নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ হিসাবে তিন দেশের রাষ্ট্রপ্রধান চাইছে ভারতকে।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক