প্রিন্সেস ডায়ানার অবৈধ সন্তান প্রিন্স হ্যারি! প্রকাশ্যে নয়া তথ্য

বেশকিছু বছর ধরেই অনেকের অনুমান প্রিন্স হ্যারি প্রিন্সেস ডায়না এবং রাজা চার্লসের ছেলে নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশকিছু বছর ধরেই অনেকের অনুমান প্রিন্স হ্যারি প্রিন্সেস ডায়ানা এবং রাজা চার্লসের ছেলে নয়। এবং প্রিন্স হ্যারির জৈবিক পিতা রাজা চার্লস নয়। জানা গিয়েছে, প্রিন্সেস ডায়ানার সঙ্গে তাঁর রাইডিং প্রশিক্ষক (ঘোড়ায় চড়া শেখানোর প্রশিক্ষক) জেমস হিউইটের সম্পর্ক ছিল, আর তাঁদের সম্পর্কের ফসল প্রিন্স হ্যারি। কারণ ডায়ানার  রাইডিং প্রশিক্ষকের সঙ্গে প্রিন্স হ্যারির অনেক মিল রয়েছে। তাঁদের চুলের রঙ একইরকম। এমনকী ডায়ানার আত্মজীবনীতেও এমনটা ব্যাখ্যা রয়েছে। অবশেষে এই রহস্যভেদ হল।

সম্প্রতি ডায়ানার কেশশিল্পী রিচার্ড ডাল্টন একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এটা কিছুতেই সম্ভব নয়। কারণ ডায়ানার সঙ্গে হ্যারি হিউইটের সম্পর্কের আগেই প্রিন্স হ্যারি জন্মগ্রহণ করেছিলেন।হ্যারি এবং স্পেন্সার পরিবারের জন্মগত লাল চুল। ডায়ানার ভাই, যখন তিনি কলেজে ছিলেন তখন তার উজ্জ্বল লাল চুল ছিল। আর আমি তখন তার চুল কাটতাম। ডায়ানার বোন সারারও উজ্জ্বল লাল চুল ছিল। আর লাল চুল স্পেন্সার পরিবারের একটি বৈশিষ্ট্য ছিল।”

এদিকে রিপোর্ট বলছে, ডায়ানা প্রথম তাঁর রাইডিং প্রশিক্ষক হিউইটের সঙ্গে দেখা করেছিলেন ১৯৮৬ সালে। আর হ্যারি জন্মগ্রহণ করেছিলেন ১৯৮৪ সালে। তবে ডায়ানা এবং হিউইটের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তা মাত্র ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিন বছর স্থায়ী হয়েছিল। সুতরাং হ্যারির জন্ম ডায়ানার সঙ্গে জেমস হিউইটের দেখা হওয়ার অনেক আগে হয়েছিল। জেমস হিউইট প্রিন্স হ্যারির বাবা নয়, এই অনুমান ভুল। ডায়ানা যখন হিউইটের কাছ থেকে অশ্বারোহণের পাঠ নেওয়া শুরু করেছিলেন, তখন সেটি ডায়ানার কেশশিল্পী ডাল্টনকে বিভ্রান্ত করেছিল। কারণ ডায়ানা কখনই ঘোড়ায় চড়া পছন্দ করতেন না। তবে প্রিন্সেসের ভালবাসার একটি আকাঙ্ক্ষা ছিল। রিচার্ড ডাল্টন আরও জানিয়েছেন, “আমি তাদের সম্পর্কের বিষয়ে কিছুই জানতাম না এবং কোনও মিলনের সঙ্গে জড়িত ছিলাম না। তবে ডায়ানা তার স্বামীর কাছ থেকে স্নেহ এবং ঘনিষ্ঠতার জন্য ক্ষুধার্ত ছিলেন। কিন্তু চার্লসের কাছ থেকে তিনি কোনও ভালবাসা পাননি। তিনি চার্লসের জন্য উত্তরাধিকারী তৈরির মেশিন ছিলেন।”

তবে ২০০২ সালে ৪০ বছর বয়সী হ্যারির ডিএনএতে প্রমাণিত হয়েছিল যে, সে হিউইটের সন্তান। কিন্তু এটা সম্পূর্ণ গুজব। এমন খবর রটানোর জন্যে হ্যারি অনেক সংবাদপত্রের বিরুদ্ধে মামলাও করেছিল। সেই সময়ে, তিনি ১৮ বছর বয়সী ছিলেন এবং মাত্র ছয় বছর আগে তাঁর মা ডায়ানা মারা যান। তাই এই ধরনের গল্পগুলি তাঁর কাছে খুব ক্ষতিকারক এবং খুব অবাস্তব মনে হয়েছিল। এমনকী ২০০২ সালে, হিউইট নিজেই একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন, “আমার হ্যারির বাবা হওয়ার কোনও সম্ভাবনা নেই। আমি আগ্রহ বুঝতে পারি, কিন্তু ডায়ানার সঙ্গে আমার সম্পর্ক শুরু হওয়ার সময় হ্যারি ইতিমধ্যেই হাঁটছিল।” ইংল্যান্ডের রাজ পরিবারের এখনও অনেক অজানা তথ্য অজানা। 

 

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি