দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করতে রাজ্যকে চিঠি কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, নিউ দিল্লিঃ রাজ্যের বন্যা প্লাবনের জন্য ঝাড়খণ্ড ও ডিভিসিকে দায়ী করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বন্যার দায় পাল্টা রাজ্যের ওপর চাপিয়ে দিল কেন্দ্রীয় সরকার। তাদের অভিযোগ, একাধিকবার বলার পরেও ফ্লাড প্ল্যান জোনিং বা বন্যাপ্রবণ এলাকা চিহ্নিতকরণের উপর কোনও কাজ করেনি রাজ্য সরকার।

বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর জন্য রাজ্যকে ফ্লাড প্ল্যান জোনিং তথা বন্যা প্রবণ এলাকা চিহ্নিত  করার প্রস্তাব একাধিকবার দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তার জন্য রাজ্য সরকারকে সবরকম  সাহায্য করবে বলেও মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে প্রতিশ্রুতি দিয়েছেন জলশক্তি মন্ত্রী সি আর পাটিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করতে  বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করা হোক। কোন নদীর প্লাবন ভূমির কোন অংশে বন্যার আশঙ্কা রয়েছে, তা চিহ্নিত করা হোক। ফলে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, রাজ্যের বন্যা ও প্লাবনের কারণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রীকে ২টো চিঠি পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ডিভিসি রাজ্যের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই জল ছাড়ছে। তার জবাবে গত সপ্তাহে কড়া জবাব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছিলেন, পশ্চিমবঙ্গ বন্যা কবলিত এলাকা চিহ্নিত করে কেন্দ্রকে পাঠায়নি। তাই বন্যা নিয়ন্ত্রণের কাজকে প্রকল্পের আওতায় আনা যাচ্ছে না।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ