মমতার লড়াইয়ের ফল, বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল মোদি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘মোদের গরব, মোদের আশা/আমরি বাংলা ভাষা।’

পুজোর আগেই বাংলা ভাষা-ভাষীদের জন্য সুখবর।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের দাবি মেনে শেষ পর্যন্ত ‘বাংলা’কে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্রীয় সরকার। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে দেশের আরও পাঁচটি ভাষাকে ‘ধ্রুপদী’ ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে বাংলা, তেমনই রয়েছে মরাঠি। এছাড়াও পালি, প্রাকৃত এবং অসমিয়া ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। সত্যিই আজ বাঙালি আর বাংলার গর্বের দিন।

কেন্দ্রের সিদ্ধান্ত জানার পরেই নিজের ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে খুশি জাহির করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবেগ আপ্লুত হয়ে তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত খুশি বেঙ্গলি বা বাংলা ভাষাকে ক্লাসিকাল ভাষার মর্যাদা দিয়েছে ভারত সরকার। বাংলা অন্যতম প্রাচীন ভাষা। আমাদের কাছে নথিও রয়েছে। তাই তথ্য দিয়েই আমরা আমাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। নিজের দাবির সপক্ষে নথিও জমা দিয়েছিলাম। অবশেষে কেন্দ্র দাবি মানতে বাধ্য হল।’ বর্তমানে বিশ্বের ষষ্ঠ সর্বাধিক প্রচলিত কথ্য ভাষা হচ্ছে বাংলা। এপার বাংলা-ওপার বাংলা ছাড়াও বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ২০ কোটি মানুষ বাংলায় কথা বলেন।

দীর্ঘদিন ধরেই যাতে বাংলা ভাষা ‘ধ্রুপদী ভাষার’ মর্যাদা পায় তার জন্য সচেষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে ‘ধ্রুপদী ভাষা’ হিসাবে ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি দিয়েছিলেন তিনি। সেই চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি জানিয়েছিলেন, ‘বাংলা ভাষা সুপ্রাচীন। গত আড়াই হাজার বছর ধরে এই ভাষার বিবর্তন ঘটেছে। তাই বাংলাকে ‘ধ্রুপদী ভাষা’ হিসাবে স্বীকৃতি দেওয়া হোক।

এদিন বাংলা, মরাঠি-সহ পাঁচ ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ায় বর্তমানে ধ্রুপদী ভাষার সংখ্যা দাঁড়াল ১১। আগে তালিকায় ছিল তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়লাম এবং ওড়িয়া। ২০০৪ সালে সর্বশেষ তামিল ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল।

 

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়