আবারও জোড়া লাগল ভিনিসিয়ুসের ৪ বছরের ভেঙে যাওয়া প্রেম 

গুঞ্জন, পুরোনো প্রেম নতুন ভাবে জোড়া লাগিয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার। জানা গিয়েছে, ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার মাজু মাজাল্লির সঙ্গে ভেঙে যাওয়া প্রেম আবারও জোড়া লাগিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল তো আছেই, তাছাড়া সোশ্যাল মিডিয়ার যুগে খেলোয়াড় তারকারাও রেহাই পান না। নানা কারণে নিয়মিত চর্চিত হন। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন ওঠে, আবার পেশাগত জীবন নিয়েও নানারকম চর্চা চলে। যাঁদের মধ্যে একজন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। কখনও মাঠে গোল করে, আবার কখনও আবার বর্ণবাদবিরোধী অবস্থানের কারণে সংবাদের শিরোনাম হন। এবার তিনি খবরে এলেন এক্কেবারে নয়া কারণে। গুঞ্জন, পুরোনো প্রেম নতুন ভাবে জোড়া লাগিয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার। জানা গিয়েছে, ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার মাজু মাজাল্লির সঙ্গে ভেঙে যাওয়া প্রেম আবারও জোড়া লাগিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। সম্প্রতি পুরোনো প্রেমিকার সঙ্গে রিয়াল স্ট্রাইকারের জিমে তোলা একটি ছবি ঘিরেই চলছে যত্ত আলোচনা-সমালোচনা। মনে করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে এই দু’জন আবার একত্র হয়েছেন। আসলে প্রকৃত ভালবাসা যে ভলার নয়, তা আরও একবার প্রমাণিত হল।

এ বিষয়ে একটি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৯ থেকে ভিনি ও মাজু প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু ২০২১ সালে তাঁদের প্রেম ভেঙে যায়। তবে কি কারণে তা জানা যায়নি, এখন আবার গুঞ্জন তাঁদের পুরোনো প্রেম আবারও জোড়া লেগেছে। মাজু সম্প্রতি মাদ্রিদে গিয়ে ভিনিসিয়াস বাড়িতে উঠেছেন। আর সেখান থেকেই ভিনিসিয়ুসের জিমে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাজু। সেই ছবিকে ঘিরেই আলোচনা শুরু। ভিনিসিয়ুসের নিজস্ব জিমে পেলে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, কোবে ব্রায়ান্ট ও মাইকেল জর্ডানের ছবিও সাঁটানো আছে।

যাঁদেরকে তিনি আদর্শ মনে করেন। এদিকে ভিনিসিয়ুসের পুরনো প্রেমিকা মাজুর জন্ম ব্রাজিলের মারিলিয়ায়। বর্তমানে তিনি একজন জনপ্রিয় ডিজিটাল ইনফ্লুয়েন্সার। এছাড়াও ব্রাজিলিয়ান টেলিভিশন সিরিজ ‘দি ফেরিয়াস কোমো ও’এক্স’–এর দ্বিতীয় সিজনে অভিনয় করেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন মাজু। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স ৯ লাখ ৫০ হাজার। আর টিকটকে ৪ লাখ ৫০ হাজার মানুষ। তবে এখন গুঞ্জন একটাই ভিনির সঙ্গে তাঁর সম্পর্ক আবারও জোড়া লেগেছে এবং তাঁরা জোরকদমে ডেটিং করছেন।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের