লাড্ডু বিতর্কের মধ্যেই তিরুপতির প্রসাদে মিলল পোকা

বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, এই বিষয়টি শুধু একজন নয়, একাধিক ভক্তরা দেখেছেন এবং তাঁরা এই ঘটনার জন্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাড্ডু বিতর্কের মধ্যেই তিরুপতির প্রসাদে মিলল পোকা। গত ২০ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদমে পশুর চর্বি মেশানোর কাহিনী প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ভারতবর্ষের অন্যতম ঐতিহ্যবাহী দেবস্থানম তিরুপতি মন্দির। সারা বছরই লাখ লাখ ভক্তদের ভিড় জমে এই মন্দিরে। আর তিরুপতির প্রধান প্রসাদ লাড্ডু, যা মন্দিরের ভেতর থেকেই কিনে নৈবেদ্য হিসেবে তিরুপতির চরণে নিবেদন করেন ভক্তরা। এবং পুজো শেষে তিরুপতির আশীর্বাদ হিসেবে তা ভক্ষণ করেন ভক্তরা। আর সেই লাড্ডুতেই নাকি ঘিয়ের পরিবর্তে দীর্ঘদিন পাম তেল, পশুর চর্বি মেশানো হত বলে অভিযোগ। বিষয়টি প্রথমে সামনে আনেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

এরপর গুজরাতের একটি ল্যাবে লাড্ডু পরীক্ষার পর প্রকাশ্যে আসে লাড্ডু তে কথিত ভেজালের বিষয়টি। যদিও এখনও বিষয়টির তদন্ত চলছে। এবং সুপ্রিম কোর্ট একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছে অন্ধ্র সরকারকে। তিরুপতির লাড্ডু বিতর্কের পর থেকেই দেশজুড়ে একাধিক বিখ্যাত মন্দিরগুলিতে ধর্মীয় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখন আবার শোনা যাচ্ছে, তিরূপতির লাড্ডুতে, গুটখার মতো তামাকজাত দ্রব্যেরও সন্ধান পেয়েছে ভক্তরা। এ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই বিতর্ক চলছে। সেই বিতর্কের মধ্যেই এ বার মন্দিরে পরিবেশিত প্রসাদ নিয়েই অভিযোগ তুললেন পুণ্যার্থীরা। নয়া বিতর্কটি হল, এবার মন্দিরে পরিবেশিত প্রসাদে পোকা পাওয়া গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মন্দির কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। লাড্ডুতে কথিত ভেজাল মেশানো বিষয়টির মধ্যেই প্রসাদে পোকা পাওয়া যাওয়ার বিষয়টিকে ফের বিতর্ক উস্কে দিয়েছে। যদিও তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রসাদে কোনও পোকাও মেলেনি, এমন কোনও ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গত বুধবার। বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, এই বিষয়টি শুধু একজন নয়, একাধিক ভক্তরা দেখেছেন এবং তাঁরা এই ঘটনার জন্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন। ওই পুণ্যার্থীর অভিযোগ, ওয়ারাঙ্গল থেকে তিরুপতিতে পুজো দিতে এসেছেন তিনি। আর সেদিনই মন্দিরের পরিবেশিত মধ্যাহ্নভোজে খাবারের মধ্যে পোকা দেখতে পান। বিষয়টি তৎক্ষণাৎ মন্দিরের কর্মীদের জানানো হলে তাঁরা বিষয়টি উপেক্ষা করে চলে যান, সঙ্গে অভব্য আচরণও করা হয়।

এরপরই তিনি প্রসাদের পোকাশুদ্ধ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাঁর পাশাপাশি প্রসাদে পোকা মেলার অভিযোগ তুলেছেন আরও অনেক পুণ্যার্থী। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই, মন্দির কর্তৃপক্ষ ‘সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন’ বলে অভিযোগ উড়িয়ে দিয়েছেন। উল্টে মন্দির কর্তৃপক্ষের দাবী, আবারও কেউ মন্দিরকে কলুষিত করার চক্রান্ত চালাচ্ছে। পুণ্যার্থীদের ভাবাবেগে আঘাত করার প্রয়াস করছে। ভক্তদের এ ধরনের অভিযোগ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। 

 

 

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট