দোকানে ঢুকে প্রবীণকে কষিয়ে চড়, পুলিশ সাব-ইন্সপেক্টরের পায়ে পড়ে আকুতি বৃদ্ধর

বৃদ্ধাকে পাশবিকভাবে মারার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। যা দেখে রীতিমতো শিউরে ওঠে নেটিজেনরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে দিল্লি। যেখানে প্রকাশ্যে এক স্থানীয় যুবক রাস্তায় প্রস্রাব করায় এক ফুটপাথবাসীর সঙ্গে তাঁর তুমুল ঝামেলা বাধে। যুবকটি সেই সময় ওই বৃদ্ধা ফুটপাথবাসীকে কিছু না বললেও ২৪ ঘন্টার মধ্যেএসে ওই বৃদ্ধাকে বেধড়ক মারধর করে। এবং তাঁকে গ্রেফতারও করা হয়। বৃদ্ধাকে পাশবিকভাবে মারার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। যা দেখে রীতিমতো শিউরে ওঠে নেটিজেনরা।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে এলো আরও একটি মর্মান্তিক ভিডিও। এবার ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ুতে। ভিডিও অনুযায়ী, তামিলনাড়ুর একজন সাব-ইন্সপেক্টর নিষিদ্ধ তামাক জাত দ্রব্য অনুসন্ধানের সময় ৬৫ বছর বয়সী এক দোকানের মালিককে দোকানে ঢুকে থাপ্পড় মেরেছে, যে দৃশ্যটি সিসিটিভিতে ধরা পড়েছে। থাঞ্জাভুর থানার পুলিশ ছিলেন ওই সাব ইন্সপেক্টর। আর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পাট্টুকোট্টাইয়ের কাছে মুক্কুট্টু রোডে, যে ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়লে, ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ, নিষিদ্ধ তামাকজাত দ্রব্য আর কোনও দোকানে বিক্রি হচ্ছে কিনা, সেই অভিযানে নেমেই পুলিশের ওই সাব-ইন্সপেক্টর মাদুক্কুর স্থানীয় একটি দোকানে গুটকার মতো অবৈধ তামাকজাত দ্রব্য বিক্রির অভিযোগ পান।

 

এরপরেই খবরের ভিত্তিতে, পুলিশ অফিসার, জীবনানন্দমকে তদন্তের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়। ওই দোকানে পৌঁছনোর পর, সাব-ইন্সপেক্টর তিরুনাভুকারাসু, বয়স্ক দোকানের মালিককে নিষিদ্ধ আইটেম বিক্রির অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। থিরুনাভুকারাসু অভিযোগ অস্বীকার করলে, পুলিশটা দোকানদারকে সজোরে চড় মারেন। এই ঘটনার ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় ব্যপকভাবে ভাইরাল হয়েছে। এবং ঘটনাটি CCTV ফুটেজে ধরা পড়ে। এমনকী ভিডিওটিতে দেখা যায়, দোকানের মালিক করুণার আবেদনে অফিসারের পায়ে পড়েন এবং ক্ষমা চান। ভিডিওটি ভাইরালের পর, জীবনানন্দমকে আর্মড রিজার্ভে স্থানান্তর করা হয়। সাব-ইন্সপেক্টরের কর্মকাণ্ডের আরও তদন্তের জন্য একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে।প্রতিবেদন গুলি ইঙ্গিত করেছে যে, গত ১০ মাসে, তামিলনাড়ু পুলিশ ২০৮ টন গুটকা জব্দ করেছে এবং নিষিদ্ধ পণ্যগুলির বিরুদ্ধে তাদের ক্র্যাকডাউনের অংশ হিসাবে ২১,০০০ টিরও বেশি মামলা নথিভুক্ত করা হয়েছে৷ আর বৃদ্ধাকে চড় মারার ঘটনা প্রকাশ্যে আসার পর কর্মকর্তাকে বদলি করা হয়েছে, এবং একটি অভ্যন্তরীণ তদন্ত করা হচ্ছে।

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়