দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর নতুন অফিস! ২৭-এ উদ্বোধন করবেন মমতা

পাহাড়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দার্জিলিং-এ পৃথক শাখা সচিবালয় খোলা হল রাজ্য সরকারের তরফে

Share:

নিজস্ব প্রতিনিধি: পাহাড়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দার্জিলিং-এ পৃথক শাখা সচিবালয় খোলা হল রাজ্য সরকারের তরফে। উত্তরবঙ্গেও যাতে উন্নয়নের ছোঁয়া অব্যাহত থাকে তাই আগেই পৃথক প্রশাসনিক কার্যালয় খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের মানুষদের জন্যই উত্তরকন্যা খুলে সমস্ত পরিষেবা দ্রুত পৌঁছে দিতে চেয়েছেন মমতা। এবার দার্জিলিং-এর দিকে নজর দিতেই পৃথক শাখা সচিবালয় গড়ল রাজ্য সরকার। যা আগামী ২৭ ডিসেম্বর উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিচমন্ড হিলের নীচে পাহাড়ের গায়ে তৈরি হয়েছে এই সচিবালয়। দার্জিলিং গেলে রিচমন্ড হিলেই সাধারণত ওঠেন মুখ্যমন্ত্রী। তাই সেই স্থানকেই বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর সচিবালয় হিসেবে।

আগামী ২৭ ডিসেম্বর দার্জিলিং সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেদিনই এই সচিবালয়ের উদ্বোধন করবেন মমতা, জানা গিয়েছে সূত্র মারফত। কী কী রয়েছে এই শাখা সচিবালয়ে? জানা গিয়েছে, অফিস-সহ সচিবালয়ে রয়েছে কনফারেন্স রুম এবং একটি রান্নাঘর। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফে তৈরি করা হয়েছে এই শাখা সচিবালয়। গত বুধবার তা পরিদর্শনে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং দার্জিলিঙের জেলাশাসক এস পুন্নাবালাম। মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় পরিদর্শনে গিয়ে সাবিনা ইয়াসমিন জানান, ‘আগামী ২৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর দার্জিলিং আসার কথা রয়েছে। তিনি সে দিন নিজেই এই শাখা সচিবালয়ের উদ্বোধন করবেন। তাই আমরা প্রস্তুতি নিয়ে রাখলাম। চালু করার আগে জেলাশাসক এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রধান সচিবকে নিয়ে সব কিছু দেখে গেলাম।’

রাজ্যে পালাবদলের পর থেকেই জঙ্গলমহল ও পাহাড় এই দুটি জায়গাকে বেশি গুরুত্ব দিয়ে দেখেছেন মমতা। রাজ্যের অন্যান্য জেলা কিংবা এলাকার উন্নয়নের চেষ্টা যেমন করেছেন তেমনই পাহাড়কে সাজাতে খামতি রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই শাখা সচিবলায় খুলে পাহাড়ের উন্নয়নের কাজকে আরও বাড়াতে উদ্যোগী মমতা, মত বিশেষজ্ঞদের।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২