রতন টাটাকে ভারতরত্ন দেওয়ার দাবি মহারাষ্ট্র সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হয়েছে শিল্পপতি রতন টাটা। তাঁর মৃত্যুর পরই ভারত রত্ন দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাল মহারাষ্ট্র সরকার। ইতিমধ্যেই রতন টাটাকে ভারতরত্ন দেওয়ার জন্য প্রস্তাব পাশ করেছে  মহারাষ্ট্র মন্ত্রিসভা। সূত্রের খবর, এদিন  মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ রাহুল কানাল রতন টাটাকে ভারতের সর্বোচ্চ সন্মান দেওয়ার দাবি জানিয়েছেন ।

বুধবার ৮৬ বছর বয়সে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পপতি রতন টাটা। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় মুম্বাইয়ের ওরলি এলাকায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। তারআগে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত টাটার মরদেহ শায়িত থাকবে  মুম্বইয়ের নরিম্যান পয়েন্টের এনসিপিএ প্রাঙ্গণে  । সেখানেই শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। অন্যদিকে  প্রয়াত শিল্পপতিকে সম্মান জানাতে শোক দিবস ঘোষণা করেছে মহারাষ্ট্রের সরকার। শুধু তাই নয় এদিন টাটাকে শ্রদ্ধা জানাতে  মহারাষ্ট্রের সরকারি অফিসগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সমস্ত  বিনোদনমূলক অনুষ্ঠানগুলি বাতিল থাকবে । এই আবহে রতন টাটাকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠল ।

আরও পড়ুনঃ Ratan Tata:  রাষ্ট্রীয় মর্যাদায় হবে রতন টাটার শেষকৃত্য, শ্রদ্ধা জানাতে পারবেন আমজনতারা

বলা বাহুল্য, রতন টাটার মৃত্যুতে ভারতীয় ব্যবসায়ের একটি যুগের সমাপ্তি হয়েছে । কারণ বর্তমানে টাটা গ্রুপ  ছয়টি মহাদেশের ১০০টিরও বেশি দেশে ৩০টিরও বেশি কোম্পানি নিয়ন্ত্রণ করে। তাঁর বিশাল প্রভাব গোটা বিশ্ব জুড়ে । তবে রতন টাটাকে কখন দেখা যায়নি কোটিপতিদের তালিকায়। একথায় তিনি ছিলেন ভারতীয় শিল্প মহলের মহীরুহ।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের